for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০১৬, রবিবার, ১৩:৫৬:৩৩

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মাতারেজ্জিকে ঢুঁস মারার ঘটনায় অনেকবার দু:খ প্রকাশ করেছেন ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদান। দু:খ প্রকাশ করলেও আরও একবার। রিয়াল মাদ্রিদ কোচ জিদান ভারত সফর করছেন মুম্বাইয়ে একটি রিয়েলিটি সংস্থার ‘কানারিয়া প্যারিসের’ বান্দ্রা কুর্লা কমপ্লেক্স উদ্বোধনের জন্য৷ এ সফরকালে তিনি বলেছেন,‘২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ওই ঘটনার জন্য আর গর্ব অনুভব করি না৷ আমি কখনও কোনও খেলোয়াড়কে পরামর্শ দিই না ওইভাবে প্রতিপক্ষের কোনও খেলোয়াড়কে আঘাত করার জন্য৷ আসলে সেদিন মাতারেজ্জি বিশ্রী গালাগালি করার জন্যই আমার মাথা গরম হয়ে গিয়েছিল৷ তাই ওই কাজ করতে বাধ্য হয়েছি৷’ওই ঢুঁস মারার জন্য লাল কার্ড দেখেন জিজু৷ সেই সঙ্গে ফ্রান্সও বিশ্বকাপ জিততে পারেনি৷ তিনি মনে করেন ওভাবে ঢুঁস মেরে দেশকে ডোবানো ঠিক হয়নি৷
For add
For add
For add
For add
for Add