for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ জুন ২০১৬, শুক্রবার, ১৭:০১:০৬
আবার অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী৷ গতকাল (বৃহস্পতিবার) তাঁর পরিবারের মুখপাত্র একটি সংবাদসংস্থাকে এখবর জানিয়েছেন৷ শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, এবার আলীর অবস্থা বেশি খারাপ৷ কিন্তু তা মানতে চাননি তাঁর পরিবারের মুখপাত্র বব গানাল। তিনি জানিয়েছেন আলী আগের তুলনায় ভালো আছেন৷
তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই পারকিনসন রোগে ভুগছেন৷ চলতি বছরের এপ্রিল মাসে অ্যারিজোনায় একটি অনুষ্ঠানে তাঁকে শেষবার দেখা গিয়েছিল৷ গত কয়েক বছর ধরে তাঁর শারিরীক অসুস্থতা আরও বাড়ে৷ গত দু’বছরে দু’বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে আলীকে৷২০১৪ সালের ডিসেম্বর মাসে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ এরপর ২০১৫ সালে জানুয়ারিতে মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসাও করাতে হয় তাঁকে৷ এই ঘটনা শোনার পর থেকে বিশ্ব জুড়ে মোহাম্মদ আলীর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন৷
For add
For add
For add
For add
for Add