for Add

ফাহাদ, মান্নান ও রিফা চ্যাম্পিয়ন

Sarfingতিন দিন ব্যাপী ‘ব্র্যাক চিকেন ২য় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা’ শেষ হলো আজ (শনিবার)। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে বিভিন্ন ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন সার্ফাররা। যেখানে সিনিয়র পুরুষ বিভাগে ফাহাদ, জুনিয়র বিভাগে মান্নান ও মহিলা বিভাগে রিফা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।

আজ প্রতিযোগীতার তৃতীয় ও শেষ দিনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে নৈপুণ্য প্রদর্শন করেন সার্ফাররা। জুনিয়র বিভাগে ফাইনাল এবং সিনিয়র পুরুষ বিভাগে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। এছাড়া মহিলা বিভাগেরও ফাইনাল অনুষ্ঠিত হয় আজ।

সিনিয়র পুরুষ বিভাগে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হন ফাহাদ। ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পান তিনি। চ্যাম্পিয়ন ফাহাদকে সার্ফ বোর্ড পুরস্কার দেয় সার্ফিং দ্য নেশন্স (এসটিএন) দল। প্রথম রানার্সআপ কামাল হোসেন ১৫ হাজার, দ্বিতীয় রানার্সআপ নাসিম হোসেন ১০ হাজার টাকা পান। এ বিভাগে আলমগীর চতুর্থ, রাশেদ আলম পঞ্চম ও শুক্কুর ষষ্ঠ স্থান অর্জন করেন।

মহিলা বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম হন রিফা আক্তার। দেশের প্রথম মহিলা সার্ফার নাসিমা আক্তারকে পেছনে ফেলে শিরোপা জিতে এ কিশোরী। ১৫ হাজার টাকা পুরস্কার পায় রিফা। প্রথম রানার্সআপ আয়েশা আক্তার ১০ হাজার, দ্বিতীয় রানার্সআপ শবে মেহরাজ ৫ হাজার টাকা পান। এ বিভাগে সুমি আক্তার চতুর্থ, সোমা আক্তার পঞ্চম ও নাসিমা আক্তার ষষ্ঠ হন।

জুনিয়র বিভাগে মান্নান জিতেন চ্যাম্পিয়নের পুরস্কার ১৫ হাজার টাকা। প্রথম রানার্সআপ সেলিম ১০ হাজার, দ্বিতীয় রানার্সআপ সাগর ৫ হাজার টাকা অর্থ পুরস্কার পান। এ বিভাগে ইউনুস চতুর্থ, নুর হোসেন পঞ্চম ও বাপ্পি ষষ্ঠ স্থান লাভ করেন।

নভোএয়ারের পক্ষ থেকে প্রতিযোগিতার তিন বিভাগের চ্যাম্পিয়নদের কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রিটার্ন টিকিট পুরস্কার দেয়া হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সার্ফিং দ্রুতই এগিয়ে যাচ্ছে। আশা করি একটা সময় ক্রিকেটের মতোই সার্ফিং বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠবে। আর কক্সবাজার হবে বাংলাদেশের সার্ফিংয়ের হেড কোয়ার্টার। এর মাধ্যমে সার্ফাররা সারা বিশ্বে বাংলাদেশের নাম তুলে ধরবে। এখানে আরও সার্ফিং ক্লাব করা হবে। সিনিয়র সার্ফারদের সঙ্গে আলোচনা করে আমরা সার্ফারদের জীবন মান উন্নয়নেও কাজ করবো। আমরা ভবিষ্যতে কক্সবাজারে এশিয়ান সার্ফিং প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করবো। ’

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াস, প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক ডেইরি এন্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং এসোসিশনের সহ সভাপতি জামাল রানা, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পর্যটনের প্রিন্সিপাল পারভেজ এ চৌধুরী, নভোএয়ারের ম্যানেজার ইফতেখার মাহমুদ, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি রায়হান কাজেমি, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিমউদ্দিন, সার্ফি দ্য নেশন্সের প্রধান টম বাওয়ার, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সদস্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এর পরিচালক ও দি ডেইলি স্পোর্টস টোয়েন্টি ফোর এর উপদেষ্টা সম্পাদক সারওয়ার হোসেন সহ প্রমুখ।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add