for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২২:৩৭:২১

এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এবং ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে অংশ নিতে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল এখন থাইল্যান্ডে অবস্থান করছেন।
থাইল্যান্ডের ব্যাংককে ২১-২৮ মার্চ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট ও ৩১ মার্চ- ৫ এপ্রিল ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ অনুষ্ঠিত হবে।
রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ দল
রিকার্ভ পুরুষ আর্চার: রামকৃষ্ণ সাহা, মো: রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ
রিকার্ভ নারী আর্চার: সোনালী রায়
কম্পাউন্ড পুরুষ আর্চার: ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড়
কমপাউন্ড নারী আর্চার: কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার
প্রশিক্ষক ও ম্যানেজার: মো. নূরে আলম, মো: ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।
বাংলাদেশ আর্চারি দল ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্টগুলো হচ্ছে রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ নারী একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড নারী একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড নারী দলগত ইভেন্ট ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।
For add
For add
For add
For add
for Add