for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২২:২৭:০২

দেশসেরা সাঁতারুদের বিচ গেমসে অংশগ্রহণের তেমন অভিজ্ঞতা নেই। কালভদ্রে কখনো কখনো যাওয়া হয় বটে। কিন্তু এ ডিসিপ্লিন থেকে খুব একটা সাফল্য আসেনি। শ্রীলঙ্কার হাম্বানতোতায় ২০১১ সালে সাউথ এশিয়ান বিচ গেমসে অবশ্য পলাশ চৌধুরী রান সুইমিং রান ইভেন্টে রৌপ্যপদক জিতেছিলেন। এবার আসন্ন এশিয়ান বিচ গেমসে ফয়সাল আহমেদ অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি ৫ কিলোমিটার ওপেন ওয়াটার কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথমবারের মতো বিচ গেমসে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এ কৃতী সাঁতারু বলেন, সব ক্রীড়াবিদেরই পদক জয়ের স্বপ্ন থাকে। আমিও আমার সেরাটা দিয়ে পদক জয়ের স্বপ্ন দেখছি।
ফয়সাল জানান, আমি জাতীয় সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করছি। জাতীয় দূরপাল্লা সাঁতারে গত সাত বছর ধরে প্রথম হয়ে আসছি। এমনকি আন্তর্জাতিক দূরপাল্লা সাঁতারেও আমার সাফল্য রয়েছে। ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় একাধিক সাফল্য পেয়েছি।
উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০১৫ সালে ৮১ কিলোমিটারে দ্বিতীয়, ২০১৬ ও ২০১৭ সালে ১৯ কিলোমিটারে প্রথম হয়েছি। এরপর একই ইভেন্টে ২০১৯ সালে তৃতীয় হলেও গত বছর দ্বিতীয় হয়েছিলাম। ফয়সাল এক প্রশ্নে বলেন, বর্তমানে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুশীলন করছি। তবে ঈদ-উল-ফিতরের পর কক্সবাজার সমুদ্র সৈকতে অনুশীলন করতে যাব।
সাঁতার দল: ফয়সাল আহমেদ। কোচ কাম ম্যানেজার: বেগম নূর ই আফরোজ।
For add
For add
For add
For add
for Add