for Add

বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

সদ্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের।

যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দু’বারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১.৪ ওভারে ১০৯ রান তুলে বাংলাদেশকে সহজ জয়ের পথে রাখেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ হোসেনের ৯ বলে ১৪ রানের ইনিংসে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি ও শামীম হোসেনের ৫৬ রানের জুটিতে চাপমুক্ত হয় টাইগাররা। অধিনায়ক জাকের ৩২ এবং শামীম ৩৩ রানে ফেরার পর ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেন সোহান। তিনি খেলেন ২১ বলে ৩১ রানের ইনিংস।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে খুশি নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি। তিনি বলেন, ‘সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। দল হিসেবে আমরা গত দুই ম্যাচে সত্যিই ভালো খেলেছি। বোলাররা ভালো করেছে। উইকেট ভালো ছিল এবং বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। আমরা ইতিবাচক ছিলাম এবং ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি।’

গত দুই বছর ধরে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশের বোলাররা। এশিয়া কাপেও ধারাবাহিক ছিল তারা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সাফল্য পায়নি দল।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তৃতীয় ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে সক্ষম হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হার।

বাংলাদেশ দল: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুদ্দিন ও সৌম্য সরকার।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, বশির আহমাদ, ফরিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add