for Add

ক্যাবরেরা অনুশীলনের দ্বিতীয় সেশনেও পুরো দল পাননি

হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বুধবার বিকেলে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে মোহামেডানের ৬ ফুটবলার যোগ দেওয়ার পর ক্যাবরেরার ক্যাম্পে এখন খেলোয়াড় ২৮ জন। অপেক্ষা কেবল হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের জন্য। হামজা আসবেন ৬ অক্টোবর, পরের দিন আসবেন শামিত সোম।

মাঠে ২৮ ফুটবলার উপস্থিত থাকলেও ২৩ জন নিয়ে অনুশীলন করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, আল-আমিনের সামান্য চোট। সমুন রেজা জ্বর থেকে সেরে উঠলেও কোচ তাকে বিশ্রাম দিয়েছেন। জ্বর থেকে সেরে ওঠা মোহামেডানের মেহেদী হাসান মিঠু অবশ্য অনুশীলন করেছে। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পায়ে ব্যথা থাকায় তিনি শুধু রানিং করেছেন।

মঙ্গলবার প্রথম সেশনে বৃষ্টি বাগড়া দেওয়ায় মাত্র মিনিট পনের অনুশীলন করতে পেরেছিল দল। সেই ঘাটতি পুশিয়ে নিতে বুধবার দ্বিতীয় সেশনে পৌনে ২ ঘন্টা অনুশীলন করিয়েছেন কোচ। মাঠ ছোট করে শেষ দিকে ভাগ করে ম্যাচ প্র্যাকটিসও করিয়েছেন।

যে পাঁচজন অনুশীলন করেননি তাদের নিয়ে কি কোন শঙ্কা আছে? ম্যানেজার আমের খান বলেছেন,’কারো চোট গুরুত্বর নয়। ফুটবলে যে কোনো সময় যে কেউ চোটে পড়তে পারেন। অনুশীলনে চোট পেতে পারেন, ম্যাচের আগেও পেতে পারেন। এমন হলে কোচকে সেভাবেই পরিকল্পনা সাজাতে হয়। এই যেমন প্রথম দিনের অনুশীলনেও ব্যাঘাত ঘটেছে বৃষ্টির কারণে। আবহওয়ার ওপর কারো হাত নেই। ঘাটতি যা হয়েছে সেটা পূরণের পরিকল্পনা থাকবে।’

৯ অক্টোবর রাত ৮ টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। দুই দেশের ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে। এর পর বাংলাদেশের ম্যাচ বাকি থাকবে দুটি। নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ও আগামী বছর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add