for Add

সাইফ-হৃদয়ের ব্যাটিংয়ে শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। 

আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। জবাবে সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে ১ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

দুবাইয়ে টস জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৪ রান তুলে বিচ্ছিন্ন হন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করা নিশাঙ্কাকে শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। 

তাসকিনের প্রথম আঘাতের পর বাংলাদেশকে জোড়া উইকেট উপহার দেন স্পিনার মাহেদি হাসান। ১টি চার ৩টি ছক্কায় ২৫ বলে ৩৪ রান করা কুশাল মেন্ডিসকে এবং কামিল মিশারাকে ৫ রানে বিদায় দেন মাহেদি। 

৬৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ২৭ বলে ৩২ রানের জুটি গড়েন কুশাল পেরেরা ও দাসুন শানাকা। উইকেটে সেট হওয়া এই জুটি ভাঙ্গেন পেসার মুস্তাফিজুর রহমান। কুশাল পেরেরাকে ১৬ রানে আউট করেন ফিজ। 

দলীয় ৯৭ রানে কুশাল পেরেরা ফেরার পর অধিনায়ক চারিথ আসালঙ্কাকে নিয়ে দ্রুত রান তুলেন দাসুন শানাকা। তাদের ২৭ বলে ৫৭ রানের জুটিতে ১৮ ওভারে ১৫৪ রান তুলে শ্রীলংকা। 

১৯তম ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে ১২ বলে ২১ রান করে রান আউট হন আসালঙ্কা। এরপর চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে ১ রানে ও শেষ ডেলিভারিতে হাসারাঙ্গা ডি সিলভাকে ২ রানে শিকার করেন ফিজ। 

ইনিংসের শেষ ওভারে তাসকিনের প্রথম বলে বাউন্ডারি ও শেষ বলে ওভার বাউন্ডারি মেরে ১০ রান তুলে শ্রীলংকাকে লড়াকু পুঁজি এনে দেন শানাকা। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে লংকানরা। ৩টি চার ও ৬টি ছক্কায় ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা। 

বাংলাদেশের মুস্তাফিজ ২০ রানে ৩ উইকেট নেন। এতে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাকিব আল হাসানকে স্পর্শ করলেন মুস্তাফিজ। সাকিব ১২৯ ম্যাচে এবং মুস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি উইকেট নিয়েছেন। 

এছাড়া মাহেদি ২৫ রানে ২টি ও তাসকিন ৩৭ রানে ১টি উইকেট নেন। 

জবাবে প্রথম ওভারের পঞ্চম বলে তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। ২ বল খেলে শূন্য হাতে ফিরেন তিনি। 

এরপর অধিনায়ক লিটন দাসের সাথে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইফ। ৩টি চারে ১৬ বলে ২৩ রানে থামেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

দলীয় ৬০ রানে লিটনের আউটের পর তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৪৫ বলে ৫৪ রান যোগ করেন সাইফ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৬১ রানে থামেন সাইফ। তার ৪৫ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা ছিল। 

১১৪ রানে সাইফ ফেরার পর বাংলাদেশকে জয়ের পথে নেন হৃদয় ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে ২৭ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা। দলের জয় থেকে ১০ রান দূরে থাকতে আউট হন হৃদয়। টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন হৃদয়। 

শেষ ওভারের জয়ের জন্য ৫ রান দরকার পড়ে বাংলাদেশের। শানাকার করা ওভারের প্রথম বলে চার মেরে স্কোর সমান করেন জাকের। কিন্তু পরের ৩ বলে ২ উইকেট পতনে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাসুম আহমেদ। 

শামিম হোসেন ১৪ ও নাসুম ১ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন। 

আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলংকা : ১৬৮/৭, ২০ ওভার (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪, মুস্তাফিজ ৩/২০)। 

বাংলাদেশ : ১৬৯/৬, ১৯.৫ ওভার (সাইফ ৬১, হৃদয় ৫৮, শানাকা ২/২১)। 

ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add