for Add

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ৯৫, ৯৭ এবং ৮৯ রান। ৫০ ওভারের ফরম্যাটে কোনো ম্যাচেই দলীয় শত রান পূরণ করতে পারেননি টাইগ্রেসরা। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অজিদের ১২৭ রানের রেকর্ড লক্ষ্য দিলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৮ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ওয়ানডের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও সিরিজ খোয়াল টাইগ্রেসরা।

১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। তবে মুর্শিদা আউট হলেই খেই হারিয়ে ফেরে টাইগ্রেসরা।

স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর খাঁদের কিনারায় ধুঁকতে থাকা টাইগ্রেসদের টেনে নেওয়ার চেষ্টা চালান ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার। তবে দলীয় ৭৮ রানে ব্যক্তিগত ১৫ রানে ফাহিমা ফিরলে সেই আশাও নুইয়ে পড়ে।

সেখান থেকে আর দলের হাল ধরতে পারেননি লাল-সবুজেরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে বাংলাদেশের মেয়েরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় অজিরা। দলীয় ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান।

এরপর শুরুর ধাক্কা সামাল দেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম জুটি। এই জুটি থেকে আসে ৯১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পর ৩০ বলে ৫৭ রান করে ফেরেন জর্জিয়া। এই ব্যাটারের বিদায়ের পরই মূলত অজিদের ব্যাটিং লাইন-আপে মূল ধস নামে। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

অন্যদিকে শেষ ওভারে অজি শিবিরে তাণ্ডব চালান টাইগ্রেস ফারিহা তৃষ্ণা। তার হ্যাটট্রিকে সংগ্রহ বড় করতে পারেননি অজিরা।

শেষ দিকে অ্যালিসি পেরির ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add