for Add

নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক

নারী ফুটবল লিগে দলবদলের শেষ দিনে সবচেয়ে বড় চমক নাসরিন স্পোর্টিং একাডেমী। নারী ফুটবলের শুরু থেকে সাধারণ মানের দল গড়ে আসছে। আকস্মিকভাবে এবার তারা সিনিয়র ১৫ ফুটবলার নিয়ে দল গড়েছে। যা ফুটবলাঙ্গনে যেমন চমক, তেমনি রহস্যেরও সৃষ্টি করেছে। ক্রীড়াঙ্গনের তৃণমূলে নারী সংগঠক হিসেবে পরিচিত নাসরিন আক্তার বেবী। তিনি ফুটবল, হ্যান্ডবলসহ একাধিক খেলায় দল গঠন করেন। সূত্র: ঢাকাপোস্ট.কম

অনেক কষ্টেসৃষ্টে দলগঠন করা বেবী এবার সাবিনা, সানজিদা ও কৃষ্ণাদের নিয়ে চ্যাম্পিয়ন দল গড়ে সবাইকে চমকে দিয়েছেন। জাতীয় দলের ১৫ জন ফুটবলার নিয়ে দল গড়তে অনেক অর্থের প্রয়োজন। তবে আকস্মিক সেই অর্থের যোগান নিয়ে সেভাবে খোলাসা করেননি নাসরিন আক্তার বেবী, ‘আসলে আন্তরিকতাই বড় বিষয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি, মেয়েদেরও ইচ্ছে ছিল। সবকিছু মিলিয়ে এটা সম্ভব হয়েছে।’

পেশাদার ফুটবলে আন্তরিকতাই শেষ কথা নয়, এখানে আর্থিক ব্যাপারটাই মূখ্য। নাসরিন বেবী এই ব্যাপারে বলেন, ‘কিছু স্পন্সর পেয়েছি, কিছু জোগাড়ের চেষ্টা করছি। সাংবাদিকের আর্থিক সংক্রান্ত প্রশ্নে বারবারই নাসরিন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে মৃদুস্বরে কথা বলছিলেন। যা আরও রহস্য সৃষ্টি করেছে।

বসুন্ধরা কিংস নারী ফুটবলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। তারা এবার দল গড়েনি। বসুন্ধরা কিংস দল না গড়ায় সাবিনা-সানজিদাদের লিগ খেলা ছিল অনিশ্চয়তায়। শেষ মুহূর্তে নাসরিন স্পোর্টস একাডেমিতে সাবিনারা খেলছেন। বসুন্ধরা কিংসে সাবিনারা ভালো অঙ্কের সম্মানী পেতেন। নাসরিনে সেই অঙ্ক খানিকটা কাছাকাছিই পাবেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনা নাসরিন স্পোর্টস একাডেমিতে খেলা নিয়ে সাবিনা বলেন, ‘আমাদের সবাইকে এই দলে দেখে অনেকেই অবাক হচ্ছেন। আপনাদের মধ্যে অনেক প্রশ্নের ঘুরপাক খাচ্ছেন। আমরা দিন শেষে ফুটবলার। ভালোবেসে, পেশাদারিত্বের টানেই খেলছি।’

নারী ফুটবল লিগে গত দুই মৌসুম বসুন্ধরা কিংসের সঙ্গে শিরোপা লড়াই করেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস এবার দল গড়বে না আগেই জানা ছিল। কিংসের হয়ে খেলা সানজিদা, সাবিনাদের আতাউরে না ভেড়াতে পারা সম্পর্কে ক্লাবটির সহ-সভাপতি সোহেল খন্দকার বলেন, ‘আমরা চেষ্টা করেছি। কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। শেষ পর্যন্ত হয়নি। তবে আমাদের এই দল নিয়েও আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার।’ নাসরিন স্পোর্টিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র ফুটবলাররা আতাউর রহমানে। তবে সেই সংখ্যাটা খুব বেশি নয় ফরোয়ার্ড তহুরা খাতুনসহ আরও কয়েকজন।

২০০৩ সালের পর বাংলাদেশ পুরুষ ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি। ২০২২ সালে সাবিনারা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে। নারী ফুটবলে সম্ভাবনা থাকা সত্ত্বেও আবাহনী-মোহামেডানের মতো প্রতিষ্ঠিত ক্লাবগুলো এগিয়ে আসছে না। এখানে ক্লাবের সদিচ্ছার অভাব দেখছেন অধিনায়ক সাবিনা, ‘পুরুষ ফুটবলারদের একজনের পারিশ্রমিক দিয়ে একটি নারী দল গঠন করা যায়। ফেডারেশনের একার পক্ষে তো সম্ভব নয়। অন্য ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে।’

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বড় দল লিগে না আসার ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করেছি, চাপ বা বাধ্য করতে পারি না। অনুরোধের চেয়ে বেশি কিছু করার নেই।’

বসুন্ধরা কিংস গত বছর লিগে আতাউর রহমান দল বাফুফে ভবনে থাকার এবং জাতীয় দলে কোচিং স্টাফদের সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার বাফুফে ভবনে আতাউর রহমানের পাশাপাশি নাসরিন একাডেমিও থাকবে। এই প্রসঙ্গে কিরণের ব্যাখ্যা, ‘যারা এখানে থাকবে তারা অর্থ দিয়েই থাকবে। নারীদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে।’

এবারের নারী লিগে ৯টি ক্লাব অংশগ্রহণ করছে। আর্মি স্পোর্টস ক্লাব খেলার কথা ছিল না। আজ শেষদিনের শেষ মুহুর্তে তারা দলবদলে অংশগ্রহণ করছে। বাকি আট ক্লাবের মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত ক্লাব ফরাশগঞ্জ। প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তরে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা ফরাশগঞ্জের নতুন চ্যালেঞ্জ নারী দল। ক্লাবটির কর্মকর্তা বাবুরাম বলেন, ‘আসলেই আমাদের জন্য কষ্টকর। এরপরও নারীদের অগ্রযাত্রার সঙ্গী হতে আমরা দল গঠন করেছি।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add