for Add

ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা

আগে ফিলিস্তিনের কাছে ৫ ম্যাচ হারলেও ২ গোলের বেশি কখনো খায়নি বাংলাদেশ। তবে বৃহস্পতিবার রাতে কুয়েত সিটিতে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে ফিলিস্তিন। ৪২ মিনিট পর্যন্ত রক্ষণ ঠিকঠাক থাকলেও পরের ১২ মিনিটের ঝড়ে ফিলিস্তিন ম্যাচ ৪-০ করে ফেলে। প্রথমার্ধের শেষ ৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের প্রথম ৭ মিনিটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ফিলিস্তিন।-সূত্র: জাগোনিউজ

বাংলাদেশের এই ভরাডুবির জন্য বিশ্লেষকরা বেশি দায়ী করেছেন রক্ষণকে। বাংলাদেশ এ ম্যাচে হাইলাইন ডিফেন্স নিয়ে খেলেছে। কিন্তু চার ডিফেন্ডার তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও ইসা ফয়সাল ঠিকঠাক মতো আটকাতেই পারেননি ফিলিস্তিনের ফরোয়ার্ডদের।

তবে বাংলাদেশ কোচ তার ডিফেন্ডারদের পাশেই দাঁড়িয়েছেন। দেশে এসে শনিবার বিকেলে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তখন তিনি বলছেন, এই ফলের জন্য ডিফেন্ডারদের কোনো দায় নেই, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করেছে।

তাহলে ম্যাচে এমন বিপর্যয় হলো কেন? ক্যাবরেরা বলেছেন, ‘এটা আমাদের জন্য চিন্তারই। কেন প্রথমার্ধের শেষ ৫ মিনিট আর দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিট দুটি করে গোল হজম করেছি? যে ভুলের কারণে এমনটা হয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা নিজেদের কাছে আরও ভালো কিছু আশা করছি। আমরা জানি অ্যাওয়ের চেয়ে হোমম্যাচে আমরা শক্তিশালী।’

রক্ষণের খেলোয়াড়দের নিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘চার ডিফেন্ডারেের ওপর আমি খুশি। সঙ্গে গোলকিপারও। তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। বিশেষ করে ফিলিস্তিনদের ক্রস করা থেকে কিছুটা দূরে রাখতে পেরেছে ওরা। আমার পূর্ণ আস্থা আছে তাদের ওপর। এ নিয়ে কোনো অভিযোগ বা চিন্তা নেই। ফিলিস্তিনের মান আর আমাদের দুর্বলতা মিলিয়েই এমন ফল হয়েছে।’

ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ছিলেন না ইনজুরির কারণে। তাকে কি এই ম্যাচে মিস করেছিলেন কোচ? ‘শুরু থেকেই তারিক আমাদের সঙ্গে নেই। আমরা সে বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। তারিক ভালো খেলোয়াড়। তবে দলে অন্য যারা আছে, তারাও ভালো। তারাও তারিকের জায়গাটা ভরাট করার সামর্থ্য রাখে।’

২৬ মার্চের ম্যাচে বিশ্বনাথকে তার নিয়মিত পজিশন রাইট ব্যাকে এবং শকিলকে সেন্টারব্যাকে দেখা যাবে কিনা-এমন প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন, ‘আলোচনা করে এটা ঠিক করবো। তবে রক্ষণ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add