for Add

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে শ্রীলংকা ৩ রানে হারায় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শান্ত-লিটনরা।বাসস।

এই প্রথম তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলংকা। অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে শ্রীলংকা।

২০১৩ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় দুই দল। ঘরের মাঠে এক ম্যাচ সিরিজের ১৭ রানে জিতেছিল শ্রীলংকা।

২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলংকার সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। দু’টি ম্যাচ যথাক্রমে ২ রান এবং ৩ উইকেটে জিতে নেয় লংকানরা।

২০১৮ সালে আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে আথিয়তা দেয় বাংলাদেশ। ৬ উইকেট এবং ৭৫ রানে সিরিজের ঐ দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা।

এবার জয় দিয়ে শ্রীলংকা সিরিজ শুরু করায় চাপে পড়ে যায় বাংলাাদেশ। কারণ ২০২২ সাল থেকে কোন টি-টোয়েন্টি সিরিজ হারেনি টাইগাররা। অবশ্য দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এতে তৃতীয়টি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়।

সব মিলিয়ে এই ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে ১৫ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।

২০২২ সালের পর সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে এই ফরম্যাটে নিজেরা যে দুর্বল দল নয় সেটি প্রমাণ করে টাইগাররা।

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী জুনে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে বাংলাদেশকে জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের জয়ে অবদান রাখেন টাইগার দলনেতা। ম্যাচ জয়ী ইনিংসের সুবাদে ফর্মও ফিরে পান তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শান্তর অফ-ফর্ম চিন্তার ভাঁজ ফেলেছিলো বাংলাদেশ শিবিরে।

বোলারদের দারুণ নৈপুন্যে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি সফরকারী লংকানরা। দ্বিতীয় ম্যাচ জয়ে বোলারদের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন শান্ত।

ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেলার পরও বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিশেষভাবে লেগ-স্পিনার রিশাদ হোসেনের প্রশংসা করেন শান্ত।

টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই উন্নতি করেছে সে (রিশাদ)। তার বোলিং লাইন ভালো এবং ধারাবাহিকভাবে এক জায়গায় বল করতে পারে। বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে কাজ করছে সে। যেভাবে বোলিং করছে, যদি এটি ধরে রাখতে পারে তাহলে আগামী দিনে আরও ভালো বোলিং করতে পারবে রিশাদ।’

শান্তর মতে, সিরিজ নির্ধারণী ম্যাচে বোলারদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একাদশে পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে তারা। এজন্য শেষ ম্যাচেও একই স্কোয়াড ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছিলো শ্রীলংকা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় দলে নেওয়া হয়েছিল পেসার দিলশান মাদুশঙ্কাকে। তৃতীয় ম্যাচেও পরিবর্তন আনতে পারে লংকানরা।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকির আলি অনিক।

শ্রীলংকা দল : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাতিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add