for Add

রাসেল ঝড়ে উড়ে গেল সাকিবের রংপুর

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ১২ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৪০তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে রংপুরের সাথে প্রথম কোয়ালিফাইয়ার খেলা নিশ্চিত করলো কুমিল্লা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেও, ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর।বাসস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রানে ৪ উইকেট হারায় রংপুর। ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৪ রান করা রনিকে ও ১টি ছক্কায় ৮ রান করা মাহেদি হাসানকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, ক্যারিবীয় ব্যাটার ব্রান্ডন কিংকে ৪ রানে স্পিনার তানভীর ইসলাম এবং অধিনায়ক নুরুল হাসান সোহানকে ২ রানে আউট করেন আন্দ্রে রাসেল।

পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের জেমস নিশামের সাথে ২৯ রান যোগ করে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান। ৩টি চারে ২৪ রান করে পেসার মুশফিক হাসানের শিকার হন সাকিব।

এরপর ইংল্যান্ডের টম মুরস ৮ ও শামিম হোসেন ২ রানে আউট হন। এতে ৯৩ রানে সপ্তম উইকেট হারায় রংপুর। ১৭তম ওভারে দলীয় ১০২ রানে নবম উইকেট হারিয়ে দ্রুত ইনিংস শেষ করার মুখে পড়ে রংপুর।

কিন্তু শেষ উইকেটে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে নিয়ে কুমিল্লার বোলারদের সামনে লড়াই করেছেন নিশাম। ৩২ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৫ রানে তাহির আউট হলেও, নিশামের লড়াকু ব্যাটিংয়ে ১৫০ রানের পুঁজি পেয়ে যায় রংপুর। ৯টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন নিশাম। তাহিরকে নিয়ে ২১ বলে ৪৩ রানের জুটি গড়েন নিশাম।
কুমিল্লার রাসেল ২০ রানে ও মুশফিক ১৮ রানে ৩টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে কুমিল্লাকে ২৫ বলে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ইনিংসের পঞ্চম ওভারে ডিপ মিড উইকেটে শামিমের অসাধারণ ক্যাচে ১৫ রান করা নারাইনকে শিকার করে কুমিল্লার উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব। একই ওভারের তৃতীয় বলে তাওহিদ হৃদয়কে খালি হাতে বিদায় করেন সাকিব।

৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৫ রান যোগ করে কুমিল্লাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক লিটন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৪তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৪টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৩ রান করেন লিটন।

পরের ওভারে পেসার আবু হায়দারের শিকার হন ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৯ রান করা অঙ্কন। ২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চিন্তায় পড়ে কুমিল্লা। ঐ সময় ৩৩ বলে ৪৮ রানের প্রয়োজনে ব্যাট হাতে উইকেটে আসেন রাসেল।

পেসার হাসান মাহমুদের করা করা ১৭তম ওভারে ২টি ছক্কা ও ৩টি চারে ২৫ রান তুলে ম্যাচ হাতে মুঠোয় নেন রাসেল। পরের ওভারের তৃতীয় বলে মাহেদিকে ছক্কা মেরে কুমিল্লার জয় নিশ্চিত করেন রাসেল। ৪টি করে চার-ছক্কায় ১২ বলে সাড়ে তিনশর বেশি স্ট্রাইক রেটে অনবদ্য ৪৩ রান করেন রাসেল। ৬ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের মঈন। রংপুরের সাকিব ২০ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৫০/১০, ১৯.৫ ওভার (নিশাম ৬৯, সাকিব ২৪, মুশফিক ৩/১৮)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৪, ১৭.৩ ওভার (রাসেল ৪৩, লিটন ৪৩, সাকিব ৩/২০)।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add