for Add

তানজিদের সেঞ্চুরিতে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম

বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের প্রথম সেঞ্চুরিতে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট দশম  আসরের  প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে চট্টগ্রাম ৬৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ।
এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে প্লে-অফে নাম লেখালো চট্টগ্রাম। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকলো খুলনা। চট্টগ্রামের কাছে হারের ফলে প্লে-অফের আশা অনেকাই নিভে গেছে খুলনার। কারণ ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকা ফরচুন বরিশালের চেয়ে রান রেটে অনেক পিছিয়ে পড়েছে খুলনা। শেষ ম্যাচে বরিশালের বড় ব্যবধানে হার এবং নিজেদের ম্যাচে বিশাল বড় জয় পেতে হবে খুলনাকে। রান রেটের বর্তমান চিত্র অনুযায়ী  যা খুলনার জন্য খুবই কঠিন বলে মনে হচ্ছে।  বর্তমানে বরিশালের রান রেট ০.৪৩৪ এবং খুলনার -০.৪০০। বাসস

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমকে হারায় চট্টগ্রাম। ১ রান করে খুলনার স্পিনার নাসুম আহমেদের শিকার হন ওয়াসিম। 

শুরুতেই সতীর্থকে হারালেও  দায়িত্ব নিয়ে চট্টগ্রামের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার তানজিদ। দ্বিতীয় উইকেটে সৈকত আলিকে নিয়ে ৩৭ বলে ৫৬ রান যোগ করেন তিনি। জুটিতে ৩টি চারে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হন সৈকত। 

সৈকতের সাথে হাফ-সেঞ্চুরির জুটির পর তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের টম ব্রুসের সাথে ৬১ বলে ১১০ রান তুলেন তানজিদ। এই জুটি গড়ার পথেই  ৩২ বলে হাফ-সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও তুলে নেন তানজিদ। এবারের বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে ৫৮ বল খেলেছেন তিনি। বিপিএলের ইতিহাসে ৩২তম সেঞ্চুরি করলেন তানজিদ। 

১৯তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলের শিকার হওয়ার আগে ৮টি করে চার-ছক্কায় ৬৫ বলে ১১৬ রানের নান্দনিক ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ। এই ইনিংস খেলার পথে চলতি বিপিএলে এ পর্যন্ত  ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১৭০ রানে তানজিদ ফেরার পর শেষ ১১ বলে ২২ রান যোগ করতে পারে চট্টগ্রাম। ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। 

২টি চারে ৫ বলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ব্রুস ৩৬ ও অধিনায়ক শুভাগত হোম ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন। খুলনার পারনেল-নাসুম-হোল্ডার ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন। 

১৯৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে ওপেনার পারভেজ হোসেন ইমনকে ৬ রানে ফিরিয়ে দেন  চট্টগ্রাম পেসার ওমানের বিলাল খান। 

শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৫৪ রানের জুটি গড়ে খুলনাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক এনামুল হক বিজয়  ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। নবম ওভারে পেসার শহিদুল ইসলামের বলে আউট হন ৫টি চার ও ১টি ছক্কা মারা বিজয়। 

দলীয় ৬৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিজয় ফেরার পর স্পিনার শুভাগতর ঘূর্ণিতে পড়ে খুলনা। শুভাগত ৩ উইকেট শিকারে ৯৯ রানে ছয় ব্যাটারকে হারায় খুলনা। ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৩১ রান করা হোপ, আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয়কে ৭ রানে আউট করেন শুভাগত। 

পরের দিকে লোয়ার-অর্ডার ব্যাটাররা লড়াই করতে না পারলে ১২৭ রানে অলআউট হয় খুলনা। চট্টগ্রামের শুভাগত ২৫ রানে ৩ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৯২/৪, ২০ ওভার (তানজিদ ১১৬, ব্রুস ৩৬, পারনেল ১/২৭)। 
খুলনা টাইগার্স : ১২৭/১০, ১৯.৫ ওভার (এনামুল ৩৫, হোপ ৩১, শুভাগত ৩/২৫)। 
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : তানজিদ হাসান (চট্টগ্রাম  চ্যালেঞ্জার্স)।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add