for Add

এ বছর আর বিপিএল খেলছেন না মাশরাফি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের বাকী অংশে খেলতে মাশরাফি বিন মর্তুজা আর দলে ফিরবেন না বলে নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ।

জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের জন্য বিপিএল থেকে বিরতি নিয়েছিলেন মাশরাফি।

এর আগে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ জানিয়েছিল রাজনৈতিক ব্যস্ততা ও সময়ের মধ্যে সুযোগ পেলে আবারও এবারের মৌসুমে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।বাসস।

আজ চট্টগ্রামে সাংবাদিকদের রাজিন বলেন, ‘অফিসের দায়িত্ব (হুইপ হিসাবে) নিয়ে অনেক বেশি ব্যস্ত সে। এই মুহূর্তে তার দলে ফেরার সম্ভাবনা খুব কম।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামী বছর বিপিএলে ফিরবে সে।’

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের শুরুতে পাঁচ ম্যাচ খেলেছেন মাশরাফি। কিন্তু তার নিজের ফর্ম এবং ফিটনেস ভালো অবস্থায় ছিল না। মাশরাফির অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন।

৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকায় সিলেটের প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্লে-অফে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে বাকী তিন ম্যাচে জিততেই হবে সিলেটকে।

প্লে-অফ নিয়ে রাজিন বলেন, ‘প্লে-অফ খেলার আশা ছাড়িনি। বাকি তিন ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো। আমাদের প্রথম লক্ষ্য প্লে-অফে খেলা।’ তিনি আরও বলেন, ‘আমরা বিপিএলের শুরু দিকে চাপে ছিলাম এবং বেশ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের কাজকে কঠিন করে দিয়েছে। কিন্তু এটি টি-টোয়েন্টি ক্রিকেট এবং যে কোন কিছু হতে পারে। আমাদের এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add