for Add

টানা ৯ ম্যাচ হারলো ঢাকা

অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং এবং মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। আজ নিজেদের নবম ম্যাচে বরিশাল ২৭ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। ৪৫ বলে ৭১ রান করে ম্যাচসেরা হন তামিম। ৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেন সাইফুদ্দিন।

৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো বরিশাল। ১০ ম্যাচে ১ জয় ও ৯ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো ঢাকা। টানা ৯ ম্যাচ হারে আনুষ্ঠানিকভাবে প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেল ঢাকার।বাসস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ বলে ৭৬ রানের সূচনা করেন বরিশালের তামিম ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। ৪টি চারে ২৪ রান করা শেহজাদকে নবম ওভারে আউট করে ঢাকাকে প্রথম সাফল্য এনে দেন পেসার আলাউদ্দিন বাবু।

শেহজাদ ফেরার পর সৌম্য সরকারকে নিয়ে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন তামিম। এই জুটিতেই ১১তম ওভারে এবারের মৌসুমে প্রথম হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বল খেলা তামিম।

তবে ১৪তম ওভারে বাবুর দ্বিতীয় শিকার হন ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রান করা তামিম।

দলীয় ১২৪ রানে তামিমের আউটের পর বরিশালের রানের চাকা ঘুরিয়েছেন সৌম্য ও মাহমুদুল্লাহ। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। ১টি করে চার-ছক্কায় মাহমুদুল্লাহ ১০ বলে ১৩ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৮ রানে ফিরেন সৌম্য।

মাহমুদুল্লাহ-সৌম্যর বিদায়ের পর স্লগ ওভারে মুশফিকুর রহিমকে ১ ও মেহেদি হাসান মিরাজ শূন্য হাতে শিকার করেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। এতে বরিশালের রান তোলায় ভাটা পড়ে।

কিন্তু পেসার শরিফুল ইসলামের করা শেষ ওভারে ২টি করে চার-ছক্কায় ২৩ রান নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৬ বলে সাইফুদ্দিনের ২৩ রানের ক্যামিও ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। ঢাকার বাবু ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন।

১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে বরিশালের দুই পেসার সাইফুদ্দিন ও খালেদ আহমেদের তোপে ৫০ রানে ৫ উইকেট হারায় ঢাকা। এসময় ২টি করে উইকেট নেন সাইফুদ্দিন ও খালেদ।

এমন বিপর্যয়ের মধ্যে বরিশালের বোলারদের সামনে একাই লড়াই করেছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। ছক্কা মেরে ৩৬ বলে এবারের আসরে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

হাফ-সেঞ্চুরির পরও হাল ছাড়েননি রস। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪৯ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ৮৯ রান করেও যোগ্য সঙ্গীর অভাবে দলের হার রুখতে পারেননি রস। ৮ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ হারে ঢাকা। বরিশালের সাইফুদ্দিন ও খালেদ ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৮৬/৬, ২০ ওভার (তামিম ৭১, সৌম্য ২৮, বাবু ৩/৩০)।
দুর্দান্ত ঢাকা : ১৫৯/৮, ২০ ওভার (রস ৮৯*, উইলিয়ামস ১২, খালেদ ৩/২৬)।
ফল : ফরচুন বরিশাল ২৭ রানে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add