for Add

দেখে নিন বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি 

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের লড়াই। দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে শেষ হয়েছে ঢাকার দুই পর্ব এবং সিলেট পর্বের ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসর এবার পা রাখবে বন্দরনগরী চট্টগ্রামে। আগামীকাল মঙ্গলবার থেকে ৮ দিনের জন্য সেখানেই থাকবে ক্রিকেট উন্মাদনা। 

৬ ম্যাচডে আর ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩ তারিখ প্রথম দিনে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ারন্স। বেলা দেড়টায় মাঠে গড়াবে সেই ম্যাচ। আর সন্ধ্যায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 

রানপ্রসবা এই উইকেটে ফয়সালা হতে পারে কারা খেলবে এবারের আসরের প্লে-অফ। এই পর্বে যোগ হচ্ছেন বেশকিছু নামী বিদেশি তারকাও। তাই চট্টগ্রামের বিপিএল পর্বে বিশেষভাবে থাকবে চোখ। 

বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

তারিখম্যাচ সময়
১৩ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবেলা ১-৩০ মি.
১৩ ফেব্রুয়ারিরংপুর রাইডার্স-খুলনা টাইগার্স সন্ধ্যা ৬-৩০ মি.
১৪ ফেব্রুয়ারিফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকাবেলা ১-৩০ মি.
১৪ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইগার্স সন্ধ্যা ৬-৩০ মি.
১৬ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকাবেলা ২টা
১৬ ফেব্রুয়ারিরংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সসন্ধ্যা ৭টা
১৭ ফেব্রুয়ারিসিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশালবেলা ১-৩০ মি.
১৭ ফেব্রুয়ারিচট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬-৩০ মি.
১৯ ফেব্রুয়ারিকুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকার্স বেলা ১-৩০ মি.
১৯ ফেব্রুয়ারিরংপুর রাইডার্স-ফরচুন বরিশালসন্ধ্যা ৬-৩০ মি.
২০ ফেব্রুয়ারিখুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেলা ১-৩০ মি.
২০ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬-৩০ মি.

চট্টগ্রাম পর্বের আগে বিপিএলের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে রংপুর রাইডার্স। তারকায় ঠাসা রাইডার্স টানা জয়ের সুবাদে উঠে এসেছে তালিকার শীর্ষে। ৮ ম্যাচে ৬ জয়ের পর উত্তরবঙ্গের প্রতিনিধিরা নামের পাশে যোগ করেছে ১২ পয়েন্ট। প্রথম ম্যাচ হারা কুমিল্লা আছে তালিকার দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই আছে দলটি। 

পয়েন্ট তালিকার তিনেই আছে তুষার ইমরানের চট্টগ্রাম। তাদের পয়েন্টও ১০। কিন্তু, চট্টগ্রামের মূল দুশ্চিন্তা তাদের রানরেট। ঋণাত্মকের ঘরে থাকা রানরেট শেষদিকে হতে পারে দুর্ভাগ্যের কারণ। চারে থাকা ফরচুন বরিশালের জন্য বিশেষ কিছু এই পর্ব। তাদের অধিনায়ক চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল। এখানে তাই বাড়তি সমর্থন পাবে বরিশাল। 

পাঁচে আছে খুলনা টাইটান্স। প্রথম ৫ ম্যাচে ৪ জয় পাওয়া খুলনা শেষ তিন ম্যাচে জয়হীন। টানা তিন হারে তারা নেমে গিয়েছে টেবিলের পাঁচে। ৮ পয়েন্ট পাওয়া খুলনার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। প্লে-অফের আশা কাগজে কলমে বাঁচিয়ে রেখেছে ছয়ে থাকা সিলেট স্ট্রাইকার্সও। আর সবার শেষে আছে ঢাকা। মাত্র ১ জয় পাওয়া ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। 

সব সংবাদ

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add