for Add

আলিসের স্পিন জাদুতে টানা দ্বিতীয় জয় কুমিল্লার

স্পিনার আলিস আল ইসলামের  বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ৫২ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। আলিস ক্যারিয়ার সেরা  ১৭ রানে ৪ উইকেট নেন। আসরে  এ পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই হারলো সিলেট।বাসস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারেই কুমিল্লা অধিনায়ক লিটন দাসকে ৮ রানে বিদায় দেন সিলেটের অস্ট্রেলিয়ার পেসার বেন কাটিং।

শুরুতে লিটনকে হারালেও, দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েস। ৩৫ বলে ৪৭ রান তুলে পাওয়ার প্লেতে দলের স্কোর ৫৩তে নেন তারা।

সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ১৪ রান করা রিজওয়ানকে শিকার করেন স্পিনার ইংল্যান্ডের সামিত প্যাটেল। নিজের পরের ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা ইমরুলকে আউট করেন প্যাটেল।
প্যাটেলের ঘূর্ণির মধ্যে রান আউটের ফাঁদে পড়েন ৯ রান করা তাওহিদ হৃদয়। এ অবস্থায় নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের রোস্টান চেজকে ২ রানে লেগ বিফোর আউট করেন তৃতীয় উইকেট তুলে নেন প্যাটেল। এমন অবস্থায়  ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা।

দলকে চাপমুক্ত করতে জুটি বাঁধেন জাকের আলি ও পাকিস্তানের খুশদিল শাহ। ১৬তম ওভারে ব্যক্তিগত ৮ রানে ইয়াসির আলির হাতে জীবন পান জাকের। এরপর ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৩৯ রান যোগ করেন ইয়াসির-জাকের।
২১ রান করা খুশদিলকে ১৮তম ওভারে থামিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা। শেষ ওভারে জীবন পাওয়া জাকেরকে ২৯ রানে বিদায় করেন এনগারাভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় কুমিল্লা। সিলেটের প্যাটেল ১৬ রানে ৩টি, এনগারাভা ২৫ রানে ২ উইকেট নেন।

১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে কুমিল্লার স্পিনার আলিসের ঘুর্ণিতে পড়ে সিলেট। অষ্টম ওভারের মধ্যে  ২৮ রানেই ৬ উইকেট হারায় তারা। নাজমুল হোসেন শান্তকে ৫, ইয়াসির আলি ও বেন কাটিংকে ১ এবং মাশরাফিকে শূণ্যতে ফেরান আলিস।

ব্যাটারদের ব্যর্থতায় খাদের মধ্যে পড়ে যাওয়া সিলেটকে টেনে তোলার চেষ্টা করেন জাকির হাসান ও জিম্বাবুয়ের রায়ান বার্ল। সপ্তম উইকেটে ৩৬ বলে ৪০ রান যোগ করেন তারা।

১৪তম ওভারে বার্ল ও জাকিরকে শিকার করে সিলেটকে হারের মুখে ঠেলে দেন স্পিনার চেজ। শেষস পর্যন্ত  ২২ বল বাকী থাকতে ৭৮ রানে অলআউট হয় সিলেট। জাকির ৩৪ বলে ৪১ ও বার্ল ১৪ রান করেন।

২০১৯ সালের বিপিএলে হ্যাট্টিক করা আলিস ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩০/৮, ২০ ওভার (ইমরুল ৩০, জাকের ২৯, প্যাটেল ৩/১৬)।
সিলেট স্ট্রাইকার্স : ৭৮/১০, ১৬.২ ওভার (জাকির ৪১, বার্ল ১৪, আলিস ৪/১৭)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা: আলিস আল ইসলাম(কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add