for Add

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারালো কুমিল্লা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের সমীকরণ মিলিয়ে কুমিল্লাকে জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। তিন ম্যাচে দ্বিতীয় হারের লজ্জা পেল তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।বাসস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। রানের খাতা খোলার আগেই কুমিল্লার স্পিনার তানভীর ইসলামের শিকার হন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

তিন নম্বরে নামা প্রীতম কুমারকে ৮ রানে থামান ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ। ২টি চার ও ১টি ছক্কায় রানের চাকা সচল রাখলে, বড় ইনিংস খেলতে পরেননি ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। চেজের দ্বিতীয় শিকার হয়ে ১৬ বলে ১৯ রানে থামেন তামিম।

৪৩ রানে ৩ উইকেট পতনের পর বরিশালকে সামনে টেনেছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৩০ রানে জীবন পেয়েও, ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ রানে আউট হন সৌম্য। চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ৪৫ বলে ৬৬ রান যোগ করেন সৌম্য।

সৌম্য ফেরার পর পাকিস্তানের শোয়েব মালিক ৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে আউট হলেও বরিশালকে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ এনে দেন মুশফিক। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করেছিলেন মুশফিক।

কুমিল্লার মুস্তাফিজুর রহমান ৩টি, চেজ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোডর্ ২টি করে উইকেট নেন।

১৬২ রান তাড়া করতে নেমে বরিশালের শ্রীলংকান স্পিনার দুনিথ ওয়েলালাগের ঘুর্ণিতে পড়ে ৮১ রানে ৪ উইকেট কুমিল্লা। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ১৮, তাওহিদ হৃদয়কে শূন্য ও ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজক ১৩ রানে শিকার করেন ওয়েলালাগে। অধিনায়ক লিটন দাসকে ১৩ রানে থামান পেসার খালেদ আহমেদ।

সতীর্থরা ব্যর্থ হলেও দলকে লড়াই রাখেন ইমরুল কায়েস। টানা দ্বিতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি তুলে ৪১ বলের মোকাবেলায় ৪ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৫২ রান করে আউট হন তিনি।

ইমরুল যখন ফিরেন তখন কুমিল্লার জিততে ২১ বলে ৪৬ রান দরকার ছিল। এরপর জাকের আলি দু’টি ছক্কা ও পাকিস্তানের খুশদিল শাহর ২টি চারে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের সমীকরণ দাঁড় করায় কুমিল্লা। খালেদের করা শেষ ওভারে প্রথম বলে খুশদিল রান আউট হলেও দ্বিতীয় বলে ২ রান নেন ক্রিজে নতুন ব্যাটার ফোর্ড।

এরপর তৃতীয় বলে ছক্কা ও চতুর্থ বলে চার মারেন ফোর্ড। পঞ্চম বলে বাকী ১ রান নিয়ে কুমিল্লার জয় নিশ্চিত করেন ফোর্ড।
জাকের ২০ বলে ২৩ ও ফোর্ড ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। বরিশালের ওয়েলালাগে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল : ১৬১/৯, ২০ ওভার (মুশফিকুর ৬২, সৌম্য ৪২, মুস্তাফিজুর ৩/৩২)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬২/৬, ১৯.৫ ওভার (ইমরুল ৫২, জাকের ২৩*, ওয়েললাগে ৩/২৬)।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add