for Add

ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের

বোলারদের পর ওপেনার তানজিদ হাসান ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরানের ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম ৬ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। দ্বিতীয় ম্যাচেই হারের দেখা পেল প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানো ঢাকা।

প্রথমে ব্যাট করা ঢাকাকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে রাখে চট্টগ্রামের বোলাররা। জবাবে তানজিদের ৪৯ ও নাজিবুল্লাহর ১৯ বলে অনবদ্য ৩২ রানে জয় নিয়ে মাঠে ছাড়ে চট্টগ্রাম।বাসস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৩৩ রানেই ৪ উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম ৮, সাইফ হাসান ৯, অধিনায়ক মোসাদ্দেক হোসেন শূন্য এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ১১ রান করেন।

চট্টগ্রামের পেসার আল আমিন হোসেনের বলে মুখের থুতনিতে ব্যথা পেয়ে ১ রান নিয়ে ঢাকার গুনাথিলাকা আহত অবসর নিলে কনকাশন সাব হন ক্রুসপুল্লি।

শুরুর ধাক্কা সামলে উঠে পঞ্চম উইকেটে ঢাকাকে ৫২ বলে ৭৮ রানের জুটি এনে দেন ইরফান শুক্কুর ও ক্রুসপুল্লি।
১৬তম ওভারে ক্রুসপুল্লিকে শিকার করে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। হাফ-সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৩১ বলে ৪৬ রানে আউট হন ক্রুসপুল্লি। ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

এরপর ইরফানের ২৬ বলে ২৭ ও শেষদিকে তাসকিন আহমেদের ৯ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। চট্টগ্রামের আল আমিন ও বিলাল খান ২টি করে উইকেট নেন।

১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যাটট্টিক করা পেসার শরিফুল ইসলামের করা প্রথম ওভারে ৩টি চারে ১২ রান করে আউট হন চট্টগ্রামের ওপেনার শ্রীলংকার আবিস্কা ফার্নান্দো।

তিন নম্বরে নামা উইকেটরক্ষক ইমরানুজ্জামানকে (১) দ্বিতীয় উইকেট নেন শরিফুল।

পাওয়ার প্লেতে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৫২ বলে ৫৩ রান যোগ করে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান ওপেনার তানজিদ হাসান ও শাহাদাত হোসেন। ৩১ বলে ২২ রান করা শাহাদাতকে শিকার করে জুটি ভাঙেন ঢাকার পাকিস্তানী স্পিনার উসমান কাদির।

হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে পেসার তাসকিনের শিকার হন ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৪৯ রানে আউট হন তানজিদ।

দলীয় ১০৫ রানে তানজিদ ফেরার পর ১০ বল বাকী থাকতে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান ও অধিনায়ক শুভাগত হোম। ১৭ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নজিবুল্লাহ। ৭ রানে অপরাজিত থাকেন শুভাগত। ঢাকার শরিফুল ৪০ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
দুর্দান্ত ঢাকা :
১৩৬/৮, ২০ ওভার (ক্রুসপুল্লি ৪৬, ইরফান ২৭, আল-আমিন ২/১৫)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩৭/৪, ১৮.২ ওভার (তানজিদ ৪৯, নাজিবুল্লাহ ৩২*, শরিফুল ২/৪০)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add