for Add

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাঁ-হাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৮৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা।

৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ^কাপে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে যুব বিশ^কাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন। বিশ^কাপে বাংলাদেশের পক্ষে সপ্তম সেরা বোলিং মারুফের।  

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইন টস জিতে আজ  প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় সাহারান।

৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।

আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরও ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ^কাপে ভারতের সামনে আরও একবার জ¦লে উঠলেন তিনি। এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর।

জবাবে ৩৮ রানের সূচনা পেলেও ৫০ রানেই  ৪ উইকেট হারায়  বাংলাদেশ। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। দলীয় ১২৭ রানে ভাঙে আরিফুল ও শিহাবের জুটি। ৩টি চারে ৪১ রান করেন আরিফুল।

তবে হাফ-সেঞ্চুরি পর বেশি দূর যেতে পারেননি শিহাব। ৭টি চারে ৭৭ বলে ৫৪ রানে আউট হন তিনি। পরের দিকে বাংলাদেশের আর কোন ব্যাটারই লড়াই করতে না পারলে ৪৫ দশমিক ৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের সৌমি পান্ডিয়া ৪ উইকেট নেন।

আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add