for Add

খালেদের বোলিং নৈপুণ্যে বরিশালের জয় দিয়ে শুরু

পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো ফরচুন বরিশাল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বরিশাল ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন খালেদ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান করে রংপুর। জবাবে ৫ বল বাকী থাকতে জয় তুলে নেয় বরিশাল। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ইনিংসের প্রথম বলেই রংপুরের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে বোল্ড করেন বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ ইমরান।বাসস

দ্বিতীয় ওভারে রংপুর শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ। ওপেনার রনি তালুকদারকে ৫ ও সাকিব আল হাসানকে ২ রানে বিদায় দেন খালেদ।  এতে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। পঞ্চম ওভারে রংপুরের চাপ আরও বাড়ান শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েলালাগে। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইকে ৬ রানে শিকার করেন ওয়েলালাগে।

পাওয়ার প্লেতে ৪ উইকেট পতনের পর জুটি গড়ে ৩০ বলে ৩৪ রান তুলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান ও শামিম হোসেন। ২টি ছক্কায় ২৩ বলে ২৩ রান করা নুরুলকে ফেরান  পাকিস্তানের স্পিনার শোয়েব মালিক।
দলীয়  ১শ রানের আগেই রংপুরের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটান স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৩৪ রান করা শামিমকে এবং আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১০ রানে শিকার করেন মিরাজ।

শেষদিকে মাহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর। ১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ২৯ রান করেন মাহেদি। বরিশালের খালেদ ৪টি ও মিরাজ ১৩ রানে ২ উইকেট নেন।

জবাবে বরিশালকে ২৬ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। পঞ্চম ওভারে প্রথম আক্রমনে এসে জাদরানকে ১২ রানে থামিয়ে রংপুরকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। 

দ্বিতীয় উইকেটে মিরাজকে নিয়ে বরিশালের রানের চাকা সচল রাখেন তামিম। অষ্টম ওভারে তামিমকে শিকার করে ২১ বলে ৩৪ রানের জুটি ভাঙেন নবি। ৫টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন তামিম। 

চার নম্বরে সৌম্য সরকার ১ রানে আউট হলে চতুর্থ উইকেটে মিরাজের সাথে ২৭ এবং পঞ্চম উইকেটে মালিকের সাথে ১৯ রান যোগ করে বরিশালকে জয়ের পথে রাখেন মুশফিক। মিরাজকে ২০ রানে বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ এবং মুশফিককে ২৬ রানে আউট করেন  সাকিব। 

মুশফিক আউট হওয়ার সময়  ২০ বলে ২২ রান দরকার ছিলো বরিশালের। ষষ্ঠ উইকেটে ১৫ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মালিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মালিক ১৭ ও মাহমুদুল্লাহ ২টি ছক্কায় ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রংপুরের সাকিব ১৬ রানে ২ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৩৪/৯, ২০ ওভার (শামিম ৩৪, মাহেদি ২৯, খালেদ ৪/৩১)। 
ফরচুন বরিশাল : ১৩৮/৫, ১৯.১ ওভার (তামিম ৩৫, মুশফিক ২৬, সাকিব ২/১৬)। 
ফল : ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add