for Add

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

দুই ব্যাটার শাহাদাত হোসেন ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত জুটিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। ১৭৮ রানের টার্গেটে চতুর্থ উইকেটে ৬৮ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাহাদাত ও নাজিবুল্লাহ। শাহাদাত ৫৭ ও নাজিবুল্লাহ ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন।বাসস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। ব্যাট হাতে সিলেটকে ৫০ বলে ৬৭ রানের শুভ সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে ৪৭ রান তোলেন তারা।

নবম ওভারে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙেন চট্টগ্রামের বাঁ-হাতি স্পিনার নিহাদুজ্জামান। ৭টি চারে ৩০ বলে ৩৬ রান করা শান্তকে শিকার করেন তিনি।

শান্ত ফেরার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মিঠুনও। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের বলে আউট হবার আগে ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪০ রান করেন মিঠুন।

১২তম ওভারে দলীয় ৯৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর আগ্রাসী হয়ে ওঠেন তিন নম্বরে নামা জাকির হাসান। ক্যাম্ফারের করা ১৪তম ওভারে ৩টি চারে ১৭ রান তুলেন জাকির। ১৭তম ওভারে টি-টোয়েন্টিতে ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করতে ৩১ বল খেলেন জাকির।

হাফ-সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের সাথে শেষ ৪ ওভারে ৪৩ রান যোগ করেন জাকির। এতে ২০ ওভারে ২ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় সিলেট। তৃতীয় উইকেটে জাকির-টেক্টর ৪৯ বলে অবিচ্ছিন্ন ৮২ রান যোগ করেন।

টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৭০ রানে অপরাজিত থাকেন জাকির। ২০ বলে অপরাজিত ২৬ রান করেন টেক্টর। ১টি করে উইকেট নেন চট্টগ্রামের নিহাদ ও ক্যাম্ফার।

১৭৮ রানের টার্গেটে তৃতীয় ওভারে জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার বলে ২ রান করে সাজঘরে ফিরেন তানজিদ হাসান।

সতীর্থকে হারালেও আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে চট্টগ্রামকে ৫৬ রান এনে দেন আরেক ওপেনার শ্রীলংকার আবিস্কা ফার্নান্দো। সপ্তম ওভারে আবিস্কাকে বোল্ড করে সিলেটকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাজমুল ইসলাম। ২৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করে আউট হন আবিস্কা।

অষ্টম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১ রান করা ইমরানউজ্জামান শিকার হন ম্যাশের।

১৩তম ওভারে তানজিম হাসানের হাতে ব্যক্তিগত ১৮ রানে জীবন পান চট্টগ্রামের আফগানিস্তানী ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। জীবন পেয়ে শাহাদাত হোসেনকে নিয়ে চট্টগ্রামের জয়ের পথ পরিস্কার করেন নাজিবুল্লাহ। ১৭তম ওভারে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান ৩৫ বল খেলা শাহাদাত।

জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৯ রানের সমীকরণ দাড় করায় চট্টগ্রাম। তানজিমের করা ১৮তম ওভারে ১৫ রান নেন শাহাদাত-নাজিবুল্লাহ। ১৯তম ওভারে মাশরাফির প্রথম তিন বলে ১৬ রান তুলে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন দু’জনে। ৬৮ বলে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়েন তারা।

৪টি করে চার-ছক্কায় শাহাদাত ৩৯ বলে অপরাজিত ৫৭ এবং ৩টি চার ও ৫টি ছক্কায় ৩০ বলে অনবদ্য ৬১ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন নাজিবুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স : ১৭৭/২, ২০ ওভার (জাকির ৭০, মিঠুন ৪০, নিহাদুজ্জামান ১/৩১)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮০/৩, ১৮.৩ ওভার (নাজিবুল্লাহ ৬১, শাহাদাত ৫৭*, এনগারাভা ১/১৭)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add