for Add

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। গতরাতে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

প্রিটোরিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশের পেসার রোহানাত দৌল্লা বর্ষন ও বাঁ-হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে পড়ে ৩৭ দশমিক ১ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরি সীমানা পার করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন হার্জাস সিং। এছাড়া অধিনায়ক হুগ ওয়েবজেন ৩১ রান করেন। বাংলাদেশের বর্ষন ৫ ওভারে ২১ রানে ৪ টি এবং রাব্বি ৫ ওভারে ২১ রানে ২ উইকেট নেন। এছাড়া ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধা-রাফি উজ্জামান রাফি ও পারভেজ ইমন ১টি করে উইকেট নেন।

১৬৬ রানের জয়ের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। চৌধুরী এমডি রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে ১০৭ বল বাকী রেখে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। ৩টি চার ও ২টি ছক্কায় ৫৯ বল খেলে অপরাজিত ৫৩ রান করেন রিজওয়ান। এছাড়া জিশান আলম ২৩, আদিল বিন সিদ্দিক ২০ ও আশিকুর রহমান শিবলি ১৯ রান করেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাড়তি আত্মবিশ্বাস দিবে বাংলাদেশের যুবারদের। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে একবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add