for Add

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরেও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এরফলে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো।

গত মৌসুমে সিলেটকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েছিলো সিলেট। কিন্তু এবার ফিটনেস ইস্যু এবং দেশের আইন প্রণয়ণকারী হিসেবে ব্যস্ততার কারণে মাশরাফির অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি করে।

পাশাপাশি সিলেট স্ট্রাইকার্স দলে নাজমুল হোসেন শান্ত থাকাতেও সিলেটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ছিলো। কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এ কারণে সিলেটের অধিনায়ক হবার দৌড়ে ছিলেন শান্তও।

কিন্তু অধিনায়ক হিসেবে বিপিএলে দুর্দান্ত সাফল্যের কারণে শেষ পর্যন্ত মাশরাফির কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে সিলেট। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনয়ক মাশরাফি। তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার শিরোপা জিতেছেন তিনি।

অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দু’বার (২০১২, ২০১৩ সালে), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫ সালে) এবং রংপুর রাইডার্সের হয়ে (২০১৭ সালে) একবার করে শিরোপা জিতেছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনবার শিরোপার স্বাদ নিয়েছেন ইমরুল কায়েস।

গত মৌসুমে মাঝারি মানের দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি। শিরোপার খুব কাছে গিয়েও শক্তিশালী কুমিল্লার কাছে হারতে হয় সিলেটকে।

সম্প্রতি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না তিনি। এজন্য এবারের মৌসুমে রংপুরকে নেতৃত্ব দিবেন গত আসরে প্লে-অফে দলের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল থেকে এবার রংপুরে যোগ দেন সাকিব।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে এবার নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। যদিও অধিনায়ক হিসেবে দারুণ রেকর্ড আছে ইমরুলের। কিন্তু গত মৌসুমে তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত ছিলো ফ্র্যাঞ্চাইজি।

স্বল্প বাজেটের দল খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে তামিম ইকবালকে অধিনায়ক করেছে ফরচুন বরিশাল।

দুর্দান্ত ঢাকাকে নেতৃৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হয়েছেন শুভাগত হোম।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add