for Add

বিজয় দিবসের রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ নারী দল

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতে বিজয় দিবসের রাতে ইতিহাসের জন্ম দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় টাইগ্রেসদের। আগের সর্বোচ্চ জয়টি ছিল ৮২ রানের। ২০১১ সালের নভেম্বরে সাভারের বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জয়টি পেয়েছিল টাইগ্রেসরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ৮ ম্যাচের সবগুলোতেই হেরেছিল বাংলাাদেশ। অবশেষে নবম ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ ওয়ানডেতে এটি তৃতীয় জয় বাংলাদেশের। ২০১২ সালে মিরপুরে ২ উইকেটে ও ২০১৭ সালে কক্সবাজারে ১০ রানে জিতেছিল তারা।

ইস্ট লন্ডনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮৬ বল খেলে ৬৬ রান যোগ করেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। ২৭তম ওভারে ১১০ রানের মধ্যে বিদায় নেন এ দু’জন। শামিমা ৩৪ ও ফারজানা ৩৫ রান করেন।

তৃতীয় উইকেটে ৮৭ বলে ৮০ রান করেন মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। ৫টি চারে নিগার ৩৮ রানে আউট হলে ক্রিজে মুরশিদার সঙ্গী হন স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ৬০ রান যোগ করে প্রথমবারের মতো বাংলাদেশের স্কোর আড়াইশতে নেন মুরশিদা ও স্বর্ণা। ৫০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিল ৭ উইকেটে ২৩৪ রান। ২০২২ সালে হ্যামিল্টনে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐ স্কোর করেছিল টাইগ্রেসরা।

১২টি চারে ১০০ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান তুলে অপরাজিত থাকেন মুরশিদা। ২টি চারে ২৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৫১ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশের বোলাররা। ৯৫ রানে প্রোটিয়াদের আট ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায় নাহিদা আকতার-রাবেয়া খানরা। শেষ পর্যন্ত ৩৬ দশমিক ৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন এলিজ মারি মাক্স।

৩৩ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ের বড় অবদান রাখেন গেল মাসে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্পিনার নাহিদা। এছাড়া সুলতানা খাতুন-রাবেয়া ও ফাহিমা ২টি করে উইকেট নেন।

বিজয়ের দিনে আসা জয়কে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের উৎসগ করেন বাংলাদেশ অধিনায়ক নিগার। ম্যাচ শেষে নিগার বলেন, ‘এই জয়টি অনেক বেশি আনন্দদায়ক, কারণ এটি এমন দিনে এসেছে যখন পুরো জাতি বিজয় উদযাপন করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বিজয়কে মুক্তিযুদ্ধের শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।’

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশের নারীরা।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add