for Add

রিশাদের অলরাউন্ড নৈপুন্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুন্যে নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার লিংকনে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড একাদশকে। ব্যাট হাতে ৫৪ বলে ৮৭ রান ও বল হাতে ৫২ রানে ৩ উইকেট নেন রিশাদ। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ৫৮, সৌম্য সরকার ৫৯ ও লিটন দাস ৫৫ রানের ইনিংস খেলেন। চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ।

নিউজিল্যান্ডের লিংকনে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪৩ বলে ৪৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও এনামুল হক বিজয়। জুটিতে ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন বিজয়।

এরপর তিন নম্বরে নামা সৌম্য সরকারকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তানজিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ বল খেলে ১০১ রান যোগ করেন তানজিদ-সৌম্য। তানজিদ ৪০ বলে ও সৌম্য ৪৯ বলে হাফ-সেঞ্চুরি করেন।

হাফ-সেঞ্চুরির পর দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ২০তম ওভারে দলীয় ১৪৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন ৫টি চার ও ৪টি ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করা তানজিদ। ২৩তম ওভারে সাজঘরে ফিরেন ৮টি চার ও ১টি ছক্কায় ৫৬ বলে ৫৯ রানের ইনিংস খেলা সৌম্য।

পাঁচ নম্বরে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। ৫ বল খেলে খালি হাতে ফিরেন তিনি। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি ছয় নম্বরে নামা আফিফ হোসেনও। ১৩ বল খেলে ১০ রান করেন তিনি।

২৯তম ওভারে ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে রিশাদ হোসেনকে নিয়ে রানের চাকা সচল করেন লিটন দাস। জুটিতে ৫৯ বলে ৭০ রান আসার পর বিচ্ছিন্ন হন তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেন লিটন।

৩৯তম ওভারে দলীয় ২৫৪ রানে লিটন ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন রিশাদ। ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। ৫৪ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। এতে ৪৯ দশমিক ৫ ওভারে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের সম্রাট সিং ৭৩ রানে ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৮০ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। এরপর অধিনায়ক ভরত পপলি ও সন্দীপ প্যাটেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরে স্বাগতিকরা। হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগোতে থাকেন তারা। আফিফের বলে বোল্ড হয়ে থামেন ৯০ বলে ১৩টি চারে ৯২ রান করা পপলি।

পপলির পর ৪২তম ওভারে প্যাটেলকেও শিকার করেন আফিফ। ১১টি চার ও ২টি ছক্কায় ৭৭ বলে ৮৯ রান করেন প্যাটেল। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ২ ওভারে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের রিশাদ ৫২ রানে ৩টি, আফিফ ১৮ রানে ও হাসান ৩৬ রানে ২টি করে উইকেট নেন।

আগামী ১৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২০ এবং ২৩ ডিসেম্বর।

এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add