for Add

নিউজিল্যান্ডকে চাপে রেখে দিন শেষ করলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েও প্রথম দিন শেষে সফরকারী নিউজিল্যান্ডকে চাপে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫৫ রান করতেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।বাসস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেওয়ার ইঙ্গিত দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ১০ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড বোলারদের দারুণভাবে মোকাবেলা করেন তারা।

১১তম ওভারে নিউজিল্যান্ডকে উইকেট উপহার দেন জাকির। দলীয় ২৯ রানে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন জাকির। মিড অনে  ৮রান করা জাকিরের ক্যাচ নেন উইলিয়ামসন।
পরের ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার জয়ও। নিউজিল্যান্ডের আরেক স্পিনার আজাজ প্যাটেলের বলে শর্ট লেগে টম লাথামকে ক্যাচ দেন ২টি চারে ১৪ রান করা জয়।

দলীয় ২৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে খেলায় ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন  অধিনায়ক শান্ত ও মোমিনুল হক। ১৪তম ওভারে প্যাটেলের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মোমিনুল(৫)।

১৫তম ওভারে স্যান্টনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর আউট হন শান্ত। ১টি চারে ৯ রান করেন আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা শান্ত। ২৯ রানে প্রথম উইকেট পতনের ৪৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ।ৎ

দলকে বিপদ থেকে রক্ষা করতে পঞ্চম উইকেটে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে  রানের চাকা ঘুড়িয়েছেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। এ জুটির প্রতিরোধে  ৪ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

বিরতির পর ১৩৮ বলে জুটিতে পঞ্চাশ পূর্ণ হয় মুশফিক ও শাহাদাতের। ৪১তম ওভারে অদ্ভুত এক আউটের জন্ম দেন মুশফিক। নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজেই ড্রপ করেছিলো। তখন ডান হাত দিয়ে বলকে সরিয়ে দেন মুশফিক। সাথে সাথে আউটের আবেদন করে নিউজিল্যান্ড। থার্ড আম্পায়ারের সহায়তা নেন অনফিল্ড আম্পায়াররা। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ ফিল্ড’ আউট হন মুশফিক। এর আগে টেস্টে এমন আউট হয়েছেন সাতজন ব্যাটার। সর্বপ্রথম ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার রাসেল এনডিন এবং সর্বশেষ ২০০১ সালে এই আউট হয়েছিলেন ইংল্যান্ডের মাইকেল ভন।

অদ্ভুত আউটের ইনিংসে ৮৩ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করেন মুশফিক। পঞ্চম উইকেটে  মুশফিক-জয় ১৫৪ বল খেলে ৫৭ রান যোগ করেন।

দলীয় ১০৪ রানে মুশফিক ফেরার পর সাজঘরের পথ ধরেন ক্রিজে সেট ব্যাটার শাহাদাত। অকেশনাল বোলার গ্লেন ফিলিপসের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দেন তিনি। ২টি চারে ১০২ বলে ৩১ রান করেন শাহাদাত। ১২৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পর পরের দিকে জুটি গড়ার চেষ্টা করেও পারেননি মেহেদি হাসান মিরাজ ও উইকেটরক্ষক নুরুল হক। ৭ রান করে ফিলিপসের বলে নুরুল ও ২০ রানে স্যান্টনারের শিকার হন মিরাজ। এতে ১৪৫ রানে অষ্টম উইকেট হারিয়ে দেড়শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে টাইগাররা। কিন্তু শেষ তিন ব্যাটার সেটি হতে দেননি।

তাইজুল ইসলাম, নাইম হাসান ও শরিফুল ইসলাম মিলে শেষ দুই উইকেটে ২৭ রান যোগ করেন। নবম উইকেটে তাইজুল-নাইম ৯ ও শেষ উইকেটে নাইম-শরিফুল ১৮ রান যোগ করেন। ১৭২ রানের সংগ্রহ নিয়ে অলআউট হয় বাংলাাদেশ। তাইজুল ৬ ও শরিফুল ১০ রানে আউট হন। ১৩ রানে অপরাজিত থাকেন নাইম।

নিউজিল্যান্ডের স্যান্টনার ও ফিলিপস ৩টি করে এবং প্যাটেল ২টি ও সাউদি ১টি উইকেট নেন।

দিনের শেষ সেশনে জবাব দিতে নেমে পঞ্চম ওভার পর্যন্ত কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ষষ্ঠ ওভার থেকে নিউজিল্যান্ডকে চেপে ধরেন দুই স্পিনার মিরাজ ও তাইজুল। দলীয় ২০ রানে প্রথম উইকেট হিসেবে ডেভন কনওয়েকে (১১) বোল্ড করেন মিরাজ। তাইজুলের করা পরের ওভারে উইকেটের পেছনে নুরুলকে ক্যাচ দেন ৪ রান করা লাথাম।

নবম ওভারে হেনরি নিকোলসকে ১ রানে বিদায় দেন তাইজুল। এরপর দিনের শেষ দিকে কেন উইলিয়ামসন ১৩ ও ব্লান্ডেল শুন্য রানে ফিরিয়ে নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ফেলে দেন মিরাজ। এতে ৪৬ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত আলো স্বল্পতার কারনে ১২ দশমিক ৪ ওভারেই শেষ হয় প্রথম দিনের খেলা। এসময় ৫ উইকেটে ৫৫ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের মিরাজ ১৭ রানে ৩ ও তাইজুল ২৯ রানে ২ উইকেট নেন।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
জয় ক লাথাম ব প্যাটেল ১৪
জাকির ক উইলিয়ামসন ব স্যান্টনার ৮
শান্ত এলবিডব্লু ব স্যান্টনার ৯
মোমিনুল ক ব্লান্ডেল ব প্যাটেল ৫
মুশফিকুর অবস্ট্রাক্টিং দা ফিল্ড ৩৫
শাহাদাত ক ব্লান্ডেল ব ফিলিপস ৩১
মিরাজ ক মিচেল ব স্যান্টনার ২০
নুরুল ক স্যান্টনার ব ফিলিপস ৭
নাইম অপরাজিত ১৩
তাইজুল এলবিডব্লু ব ফিলিপস ৬
শরিফুল ক ব্লান্ডেল ব সাউদি ১০
অতিরিক্ত (বা-৯, লে বা-৫) ১৪
মোট (অলআউট, ৬৬.২ ওভার) ১৭২

উইকেট পতন : ১-২৯ (জাকির), ২-২৯ (জয়), ৩-৪১ (মোমিনুল), ৪-৪৭ (শান্ত), ৫-১০৪ (মুশফিকুর), ৬-১২৩ (শাহাদাত), ৭-১৩৫ (নুরুল), ৮-১৪৫ (মিরাজ), ৯-১৫৪ (তাইজুল), ১০-১৭২ (শরিফুল)।

নিউজিল্যান্ড বোলিং :
সাউদি : ৫.২-২-০-১,
জেমিসন : ৪-৫-৮-০,
প্যাটেল : ১৭-২-৫৪-২,
স্যান্টনার : ২৮-৬-৬৫-৩,
ফিলিপস : ১২-৭-৩১-৩।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস :
লাথাম ক নুরুল ব তাইজুল ৪
কনওয়ে ব মিরাজ ১১
উইলিয়ামসন ব শাহাদাত ব মিরাজ ১৩
নিকোলস ক শরিফুল ব তাইজুল ১
মিচেল অপরাজিত ১২
ব্লান্ডেল এলবিডব্লু ব মিরাজ ০
ফিলিপস অপরাজিত ৫
অতিরিক্ত (বা-৫, লে বা-৪) ৯
মোট (৫ উইকেট, ১২.৪ ওভার) ৫৫

উইকেট পতন : ১-২০ (কনওয়ে), ২-২২ (লাথাম), ৩-৩০ (নিকোলস), ৪-৪৬ (উইলিয়ামসন), ৫-৪৬ (ব্লান্ডেল)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ১-১-০-০,
মিরাজ : ৬-১-১৭-৩,
তাইজুল: ৫.৪-০-২৯-২,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add