for Add

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট জিততে আগামীকাল ম্যাচের পঞ্চম ও শেষ দিন নিউজিল্যান্ডের ৩ উইকেট প্রয়োজন টাইগারদের।বাসস

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। টেস্ট জিততে ৩ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষ দিনে আরও ২১৯ রান করতে হবে কিউইদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিলো টাইগাররা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পায়  নিউজিল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শান্তকে থামান নিউজিল্যান্ডের পেসার অধিনায়ক টিম সাউদি। লেগ স্টাম্পের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে  ১৯৮ বল খেলে ১০টি চারে ১০৫ রান করেন শান্ত। মুশফিকের সাথে ১৭০ বল খেলে ৯৮ রানের জুটি গড়েন শান্ত।

শান্ত ফেরার পর শাহাদাত হোসেনের সাথে ৩৪ ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৩০ রান যোগ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে প্রথম সেশনেই বিদায় নেন ৭টি চারে ৬৭ রান করা মুশফিক। স্পিনার আজাজ প্যাটেলের বলে লেগ বিফোর শিকার হন মুশফিক।

আরেক স্পিনার ইশ সোধির বলে লেগ বিফোর আউট হবার আগে ১৮ রান করেন অভিষেক টেস্ট খেলতে নামা শাহাদাত।

দু’বার জীবন পেয়ে গ্লেন ফিলিপসের শিকার হয়ে ১০ রানে আউট উইকেটরক্ষক নুরুল হাসান আউট হলে  দলীয় ২৯১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এ অবস্থায় টেল-এন্ডারদের নিয়ে লড়াই শুরু করেন মিরাজ।

অষ্টম উইকেটে নাইম হাসানের সাথে ২০ রান যোগ করে দলের রান ৩শ পার করেন মিরাজ। জুটিতে মাত্র ৪ রান করেন নাইম। শেষ উইকেটে শরিফুলকে সাথে নিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি করেন মিরাজ।  

১০১তম ওভারে প্যাটেলের বলে শরিফুল স্টাম্প আউট হলে ৩৩৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১০ রানে আউট হন শরিফুল। ৫টি চারে ৭৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ। ১৪৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফল বোলার প্যাটেল।

৩৩৮ রানে  অলআউট হওয়ার পর  নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে রানের খাতা সচল হবার আগেই শরিফুলের প্রথম ওভারেই হোচট খায় নিউজিল্যান্ড। অফ-স্টাম্পের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টম লাথাম।

ক্রিজে এসে ২টি চারে বাংলাদেশ বোলারদের সামনে আবারও লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসন। কিন্তু স্পিনার তাইজুলের বলে লেগ বিফোর আউট হন ১১ রান করা উইলিয়ামসন।

শরিফুল-তাইজুলের সাথে উইকেট শিকারে মাতেন মিরাজও। ২ রান করা হেনরি নিকোলসকে বিদায় দেন মিরাজ। এতে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় সেশন শুরুর পর নিউজিল্যান্ডের মেরুদন্ড ভেঙ্গে দেন   তাইজুল। এক প্রান্তে আগলে উইকেটে সেট হওয়া কনওয়ের প্রতিরোধ ভাঙ্গেন তাইজুল। শাহাদাতকে ক্যাচ দিয়ে ৭৬ বল খেলে ২২ রান তুলে থামেন কনওয়ে।

কনওয়েকে শিকারের কিছুক্ষণ পর উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৬ রানে থামিয়ে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটান তাইজুল। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে কিউইরা।

এরপর গ্লেন ফিলিপসকে ১২ রানে নাইম এবং কাইল জেমিসনকে ৯ রানে শিকার করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তাইজুল। ১০২ রানে ৭ উইকেট হারায় কিউইরা। কিন্তু দিনের বাাকী সময় নিউজিল্যান্ডের আর কোন উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। এতে ৭ উইকেটে ১১৩ রানে দিনের খেলা শেষ করে কিউইরা।
মিচেল ৪৪ ও ইশ সোধি ৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ৪০ রানে ৪টি, শরিফুল-মিরাজ ও নাইম ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মোমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩১৭/১০, ১০১.৫ ওভার (উইলিয়ামসন ১০৪, তাইজুল ৪/১০৯)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২১২/৩, ৬৮ ওভার, শান্ত ১০৪*, মুশফিকুর ৪৩*) :
জয় রান আউট ৮
জাকির এলবিডব্লু ব প্যাটেল ১৭
শান্ত ক ব্লান্ডেল ব সাউদি ১০৫
মোমিনুল রান আউট ৪০
মুশফিকুর এলবিডব্লু ব প্যাটেল ৬৭
শাহাদাত এলবিডব্লু ব সোধি ১৮
মিরাজ অপরাজিত ৫০
নুরুল ক এন্ড ব ফিলিপস ১০
নাইম ক লাথাম ব সোধি ৪
তাইজুল ক নিকোলস ব প্যাটেল ০
শরিফুল স্টাম্প ব্লান্ডেল ব প্যাটেল ১০
অতিরিক্ত (বা-২, লে বা-৭) ৯
মোট (অলআউট, ১০০.৪ ওভার) ৩৩৮

উইকেট পতন : ১-২৩ (জাকির), ২-২৬ (জয়), ৩-১১৬ (মোমিনুল), ৪-২১৪ (শান্ত), ৫-২৪৮ (শাহাদাত), ৬-২৭৮ (মুশফিকুর), ৭-২৯১ (নুরুল), ৮-৩১১ (নাইম), ৯-৩১২ (তাইজুল), ১০-৩৩৮ (শরিফুল)।

নিউজিল্যান্ড বোলিং :
সাউদি : ১৫-৩-৩৩-১,
জেমিসন : ১৩-৩-২৫-০,
প্যাটেল : ৩৬.৪-১-১৪৮-৪,
ফিলিপস : ১৬-৪-৪৭-১,
সোধি : ১৯-২-৭৪-২,
মিচেল : ১-০-২-০।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস :
লাথাম ক নুরুল ব শরিফুল ০
কনওয়ে ক শাহাদাত ব তাইজুল ২২
উইলিয়ামসন এলবিডব্লু ব তাইজুল ১১
নিকোলস ক নাইম ব মিরাজ ২
মিচেল অপরাজিত ৪৪
ব্লান্ডেল ক নুরুল ব তাইজুল ৬
ফিলিপস এলবিডব্লু ব নাইম ১২
জেমিসন এলবিডব্লু ব তাইজুল ৯
সোধি অপরাজিত ৭
অতিরিক্ত  
মোট (৭ উইকেট, ৪৯ ওভার) ১১৩

উইকেট পতন : ১-০ (লাথাম), ২-১৯ (উইলিয়ামসন), ৩-৩০ (নিকোলস), ৪-৪৬ (কনওয়ে), ৫-৬০ (ব্লান্ডেল), ৬-৮১ (ফিলিপস), ৭-১০২ (জেমিসন)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৬-২-১৩-১,
মিরাজ : ১১-৩-৩১-১,
তাইজুল: ২০-৭-৪০-৪,
নাইম: ১০-১-২৪-১,
মোমিনুল : ২-১-৫-০।

সব সংবাদ

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add