for Add

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা কাল মুখোমুখি

আগামীকাল ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া বাংলাদেশ পরিস্থিতি নিজেদের অনুকুলে প্রত্যাশা করছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

তবে বায়ুদূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় হুমকির মুখে পড়েছে ম্যাচটি। গতকাল শনিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬৫। এ অবস্থায় মাস্ক পড়ে অনুশীলণ করেছে জয়ের পথে ফিরে যেতে মরিয়া বাংলাদেশ। ৪শর উপর একিউআইকে অনেক বেশি বিপজ্জনক বলে বিবেচিত হয়। জানা গেছে, ম্যাচের দিন একিউআই পরিমাপ করার পর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিবেন কর্মকর্তারা।

এ পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। প্রায় এক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ এবং ক্রিকেটের মেগা ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালের খেলার লক্ষ্যে শুরুটা দারুণভাবেই করেছিলো টাইগাররা।

কিন্তু নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে হতাশাজনক হারসহ টানা ছ’টি ম্যাচ হেরেছে টাইগাররা। টানা হারে বিধ্বস্ত ও বিষন্ন করে ফেলেছে খেলোয়াড়দের এবং এই মুহূর্তে কোনো ম্যাচ জয়ের মতো দল বলে মনে হচ্ছে না বাংলাদেশকে।

তারপরও আশাবাদী বাংলাদেশ। কারণ ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছে দল। আইসিসির নিয়ম অনুসারে আয়োজক পাকিস্তান এবং বিশ্বকাপের শীর্ষ সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।

অন্যদিকে বিশ্বকাপে দু’টি ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার পারফরম্যান্স মোটেই আহামরি কিছু হচ্ছে না। যদিও এখন পর্যন্ত গাণিতিকভাবে সেমিফাইনালের দৌঁড় থেকে বাদ পড়েনি লঙ্কানরা। কিন্তু সেমিতে জায়গা পেতে অনেক যদি-কিন্তর উপর নির্ভর করতে হচ্ছে তাদের।
সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের লজ্জাজনক হার বরণ করে নেয় শ্রীলঙ্কা। বিশ্বকাপে দ্বিতীয় এবং ওয়ানডে ইতিহাসে তৃতীয় বড় ব্যবধানে হারের রেকর্ড এখন লঙ্কানদের। টেস্ট দল হিসেবে বিশ্বকাপে সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাংলাদেশের নামও মুছে ফেলে শ্রীলঙ্কা।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুুরি চাপে ফেলেছে লঙ্কাকে। ইনজুরিতে জর্জরিত লঙ্কার দুরাবস্থা, হারের বৃত্ত থেকে বের হতে অনুপ্রাণিত করবে বাংলাদেশকে।

তবে বাংলাদেশের প্রত্যাশা ব্যাটার-বোলারদের কাছ থেকে যথার্থ পারফরম্যান্স, যেটা এবারের বিশ্বকাপে এখনো দেখা যায়নি। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন ব্যাটারদের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের বোলিং, বিশেষভাবে পেস বোলিং আক্রমণ পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিশ্বকাপের আগে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলো পেস বোলারদের পারফরম্যান্স। কিন্তু স্পোর্টিং উইকেটে বোলারদের ভুলগুলো ফুটে উঠেছে।
পাশাপাশি নিজের সেরা রূপে ছিলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। তাকে ক্লান্ত ও উদাসীন মনে হয়েছে এবং ব্যাটিং বা বোলিং দিয়েও দলকে অনুপ্রাণিত করতে পারেননি তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস ছাড়া দলের কেউই নিজেদের মেলে ধরতে না পারায় বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে কখনই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে টাইগাররা। গত বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কা ৪২টি এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে।-বাসস

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা দল : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারতেœ, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সব সংবাদ

জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add