for Add

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা : শ্বাসরুদ্ধকর জয়, হতাশাজনক হার

বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাস যতটা উচিৎ ছিল ততটা সমৃদ্ধ নয়। কিন্তু দেরিতে হলেও চোখে পড়ার উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেট। বড় কিছু করার লক্ষ্য নিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। কোন দলের বিপক্ষ বাংলাদেশের জয় এখন আর আপসেট নয়। ২০১৫ সাল থেকে পারফরমেন্সের বিচারে বাংলাদেশের কাছ থেকে সাফল্যের প্রত্যাশা অনেকখানি বেড়েছে।

গত ছয়টি বিশ্বকাপে (১৯৯৯-২০১৯) এখন পর্যন্ত ৪২টি ম্যাচ খেলে ১৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিছু হতাশাজনক হারের সাথে শ্বাসরুদ্ধকর জয়ও ছিল টাইগারদের। কিন্তু টানা চার আসরে তিনটি ম্যাচ জয়ের রেকর্ডও আছে বাংলাদেশের।

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণের সাথে ছিল জড়িত ছিল আবেগ। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের ফলে ক্রিকেটের সবচেয়ে বড় মেগা ইভেন্টে খেলার স্বপ্ন বাস্তবে রূপ নেয়। সেবার কেবলমাত্র ভাল ক্রিকেট খেলা ছাড়া বাংলাদেশের কাছ থেকে বড় কোন প্রত্যাশা ছিল না।

বিশ্বকাপের মতো আসরে সহযোগী দেশ স্কটল্যান্ডকে হারানোর প্রত্যাশাই ছিল সবচেয়ে বেশি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি স্বপ্নেও কল্পনা করেনি ঐ আসরের রানার্সআপ পাকিস্তানের মতো দলকে হারিয়ে অভিষেক বিশ্বকাপে দুই ম্যাচ জিতবে বাংলাদেশ।

নিজেদের প্রথম বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাাদেশ। ঐ বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেরা পারফরমার ছিলেন জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ৪ ম্যাচ খেলে দু’টি হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৪০ রান করেছিলেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ৬৮ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন নান্নু। বল হাতে ৪ উইকেটও নেন তিনি। তৎকালীন সময়ে দেশ সেরা খেলোয়াড় হবার পরও বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না নান্নু। দলে সুযোগ না হওয়ায় সারা দেশ জুড়ে ক্ষোভের জাগরণ ঘটে এবং সাধারণ জনসাধারণের ক্ষোভ ঠেকাতে নান্নুকে দলে ফেরাতে জাহাঙ্গীর আলমকে ঘোষিত স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হন তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরবর্তীতে এটি পরিণত হয় রূপকথায়।
কোন উপায় থাকলে ২০০৩ সালের বিশ্বকাপ স্মৃতি হয়তো মুছে ফেলতে চাইতো বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠত বিশ্বকাপে কানাডা ও কেনিয়ার কাছে ম্যাচ হেরে বড় লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। ঐ বছর ঈদ উল ফিতরের আগেরদিন প্রথম বিশ্বকাপ খেলতে নামা অভিষেক হওয়া কানাডার কাছে ম্যাচে হারে বাংলাদেশ। তৎকালীন সময়ে টাইগারদের চিরপ্রতিন্দ্বন্দ্বী কেনিয়ার কাছে নিজেদের শেষ ম্যাচে হেরে দুঃস্বপ্নের বিশ্বকাপের ইতি টানে টাইগাররা।

২০০৩ সালের দুঃস্বপ্নের বিশ্বকাপ বাংলাদেশের জন্য বড় শিক্ষার আসর ছিল। সেই দুঃস্বপ্নের বিশ্বকাপের পর দেশের ক্রিকেট ব্যাপক পরিবর্তন ঘটে। তাৎক্ষণিকভাবে কোচিং স্টাফদের পরিবর্তনের পর খেলোয়াড়দের তালিকাতেও রদবদল হয়। ২০০৩ সালের বিশ্বকাপের দুঃস্মৃতি মুছে ফেলার জন্য তরুণ খেলোয়াড়দের দিকে নজর দেয় বাংলাদেশ। একাডেমি এবং বয়সভিত্তিক খেলোয়াড়দের দলে ভেড়ানোর লক্ষ্য নির্ধারণ করে তারা। আর সেটাই ছিল সময়োপযোগী সিদ্বান্ত।

ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় দিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে যাত্রা করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ঐ জয়কে যে কেউ সবচেয়ে বড় অঘটন বললেও পোর্ট অফ স্পেনে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটি ছিল ঐতিহাসিক।

ভারতের পর বারমুডাকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার এইটে খেলার টিকিট পায় বাংলাদেশ। এমন ফর্মেটেই অনুষ্ঠিত হয়েছিল সে আসর। এরপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অবিস্মরণীয় করে রাখে বাংলাদেশ। যৌথ আয়োজক হওয়ায় ২০১১ সালের বিশ্বকাপে আকাশ ছোয়া প্রত্যাশা ছিল বাংলাদেশের কাছে। এখনকার মতো বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ জেতার মতো ধারাবাহিক না হলেও প্রতিপক্ষের মাথাব্যথার কারণ ছিল টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে দলের প্রথম জয়সহ ঐ আসরে তিন ম্যাচ জিতেও পরের রাউন্ডে উঠতে পারেনি টাইগাররা। কারণ বাকি তিন ম্যাচে দলের পারফরমেন্স ছিল সাধারণ মানের। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়তে হয় টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয় তারা। যা এখনও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রান গুটিয়ে যায় বাংলাদেশ। এই দু’টি ম্যাচে বাজে পারফরমেন্সের কারণে কোয়ার্টার ফাইনালে উঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে টাইগাররা।

২০১৫ সালের বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে উন্নতি করা এক দলে পরিণত হয় বাংলাদেশ। ধারাবাহিক পারফরমেন্সে বড় দলগুলোকে হারানোর ক্ষেত্রে ভয়ংকর দলের তকমা পায় তারা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট ম্যাচে খেলতে নেমে নো বল বিতর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশের সকলেই এখনো বিশ্বাস করে শেষ আটের ঐ ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারতো জাতীয় দল। যদি না পেসার রুবেল হোসেনের একটি ডেলিভারিতে বির্তকিত নো বল’এ জীবন পেয়ে ১২৬ বলে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস না খেলতেন রোহিত শর্মা। আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্স ও তিনটি জয়ের পরও ২০১৯ সালের বিশ্বকাপ বাংলাদেশের জন্য এখনও হতাশাজনক মিশন বলে লিপিবদ্ধ হয়েছে। যুগ যুগ ধরে চলা বিশ্বকাপে এমন পারফরমেন্স দেখিয়েছেন সাকিব, যা বিশ্বকাপের ইতিহাসে কেউ করতে পারেনি। ব্যাটিংয়ে ৬০৬ রান এবং বোলিংয়ে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন এই বাঁ-হাতি। বিশ্বকাপের মতো আসরে ৫শর বেশি রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়ে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে নজির গড়েন সাকিব। একটি বাদে সব ম্যাচে ৫০ এর বেশি রানের ইনিংস খেলেন সাকিব। ৫০ এর নিচে থাকা ইনিংসটি ছিল ৪১ রানের। ঐ আসরে ২টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরির ইনিংস ছিল তার। বাংলাদেশের তিনটি জয়েই ম্যাচ সেরা ছিলেন সাকিব। কিন্তু একজনের একার পারফরমেন্সে অন্তত বিশ্বকাপের মতো ট্রফি জয় করা সম্ভব নয়। সাকিবের দুর্ভাগ্য যে, বাংলাদেশের কেউ পুরোপুরিভাবে তাকে সাপোর্ট করতে পারেনি। কিন্তু ঐ আসরের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ ছিল বাংলাদেশের।

এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। নিঃসন্দেহে এই আসরেও বাংলাদেশ অন্যতম ভরসার নাম সাকিব। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে সাকিবের সাথে অন্যদেরও জ্বলে উঠতে হবে। তা ছাড়া এটাই হতে যাচ্ছে সাকিবের শেষ বিশ্বকাপ। পাশাপাশি তারুণ্য নির্ভর দলটির প্রত্যাশাও অনেক বেশি। -বাসস

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add