for Add

জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ

আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সুপার ফোর পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলংকার কাছে ২১ রানে হেরে ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্যান্য দলের ফলাফল এবং নেট রান রেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায় ঘন্টা বাজে বাংলাদেশের।

শ্রীলংকার বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত হয় ভারতের। এতে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রুপ নেয়।

ফাইনাল নিশ্চিত হওয়ায় আগামীকালের ম্যাচটি ভারতের কাছে নিয়মরক্ষার লড়াই। স্বাভাবিকভাবেই এমন ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে বেঞ্চের পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে ভারত।

অন্যদিকে ফাইনালে উঠতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে চাইবে না বাংলাদেশ। বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করায় জয়ের একটা সুযোগ থাকতে পারে বাংলাদেশের সামনে।

এখন পর্যন্ত এশিয়া কাপে নিজেদের সেরা ক্রিকেট খেলে শিরোপা জয়ের জন্য অন্যতম হট ফেভারিট ভারত।

কিন্তু দুই দলের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারিয়ে ছিল বাংলাদেশ। ঘরের মাঠে এটা ছিল ভারতের বিপক্ষে টাইগারদের টানা দ্বিতীয় সিরিজ জয়।

হতাশাজনক বিষয় হচ্ছে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ছাড়া দেশের বাইরে ভারতকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভাল নয়। পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ১৪ ম্যাচের দেখায় মাত্র ১টিতে জয় ও ১৩টিতে হেরেছে বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় রচিত হয়েছিল।

যদিও এশিয়া কাপে বেশ কয়েকবার ভারতকে হারানোর খুব কাছে গিয়েও তরী ডুবেছে বাংলাদেশের। নিজেদের ভুল, ম্যাচ শেষ করতে না পারার ব্যর্থতা ও ভারতের দুর্দান্ত পারফরমেন্সের কারণে জয়ের দেখা পায়নি টাইগাররা।

শ্রীলংকার কাছে হারের পর দেশে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুশফিক দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে দেশে ফিরেন সাকিব।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। কিন্তু স্ত্রী এবং নবজাতক কন্যার পাশে থাকতে ছুটির মেয়াদ বাড়িয়েছেন মুশফিক।

এতে দলের ইনফর্ম ব্যাটার মুশফিককে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। দলে মুশফিকের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় বলেন, ‘অবশ্যই মুশফিক ভাইর না থাকাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। আমরা যারাই মুশফিকের জায়গায় খেলবো তার অভাব পূরণের চেষ্টা করবো।’

তিনি আরও জানান, জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য বাংলাদেশের। হৃদয় বলেন, ‘আমরা টুর্নামেন্টে টিকে থাকি বা না থাকি, সবসময় আমরা জয়ের জন্যই খেলি। আমরা ফাইনালের দৌঁড়ে নেই এটা অবশ্যই হতাশাজনক। কিন্তু তারপরও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই আমরা।’

শ্রীলংকার কাছে হারের পর তিন দিন হোটেলে সময় কাটিয়েছে বাংলাদেশ। জিমে ঘাম ঝড়িয়ে এবং হোটেলে নিজেদের খুঁটিনাটি সমস্যা নিয়ে বিভিন্ন সেশন কাটিয়েছে খেলোয়াড়রা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন শুরু করে তারা। এর মধ্যে কিছু বার্তা দিয়ে চাঙ্গা রাখতে খেলোয়াড়দের সাথে আলাদা-আলাদা সেশন করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। -বাসস

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add