for Add

আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল

দুপুরে লজ্জার ইতিহাস লম্বা করে আরেকটি বিশ্বকাপে জয়হীন থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা পর ব্রাজিলও হাঁটলো একই পথে। একই দিনে নারী বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলো লাতিন আমেরিকার দুই জনপ্রিয় দল।

বিশ্বকাপে আর্জেন্টিনা এখনো জয় না পেলেও ব্রাজিল একবার ফাইনালও খেলেছে। সবকটি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলের সামনে দ্বিতীয় রাউন্ডে উঠতে একটাই সমীকরণ ছিল, শেষ ম্যাচে জ্যামাইকাকে হারানো। পারেনি মার্তাদের দল। গোলশূন্য ড্র করে জ্যামাইকাকে শেষ ষোলোর জায়গা ছেড়ে দিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিলিয়ানরা।’

বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রাজিলের বিপক্ষে প্রয়োজনীয় ড্র করে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশগ্রহণ করেই নক আউট পর্বে উঠে গেলো ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা। গত আসরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাদের। সেই জ্যামাইকাই বিদায় করে দিলো নবমবারের মতো বিশ্বকাপ খেলা ও সাবেক রানার্সআপ ব্রাজিলকে।

বিশ্বকাপের প্রথম দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাকি ৬ আসরেই নক আউটে উঠেছিল ব্রাজিল। এরমধ্যে ২০০৭ সালে ফাইনালে, ১৯৯৯ সালে সেমিফাইনালে এবং ২০০৩ ও ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছে ব্রাজিল। ১৯৯৫ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আবার তারা বিদায় নিলো গ্রুপ পর্ব থেকে।

এবার ব্রাজিল ছিল ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল ফ্রান্স, জ্যামাইকা ও পানামা। এর মধ্যে ব্রাজিল মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে পানামার বিপক্ষে ৪-০ গোলে।

ফ্রান্সের কাছে ২-১ গোলে হারার পরই ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি। কিন্তু সেই চ্যালেঞ্জে জিততে পারেনি তারা।

গোলশূন্য ড্র করে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে থেকে বিদায় নিলো ব্রাজিল। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স ও রানার্সআপ হয়ে জ্যামাইকা উঠলো শেষ ষোলতে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add