for Add

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।

আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ব্যাট হাতে ৯৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেন রিজান। 

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু ৬৫ রানের মধ্যে দুই ওপেনারসহ ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। জাওয়াদ আবরার ২১, রিফাত বেগ ১৬ ও অধিনায়ক আজিজুল হাকিম ৭ রানে আউট হন। 

চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন কালাম ও রিজান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ১১৭ রানের জুটি গড়েন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৬টি চারে ৭৫ বলে ৬৫ রানে আউট হন কালাম। 

অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন রিজান। কিন্তু সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ১০টি চারে ৯৬ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজান। 

৪৮তম ওভারে দলীয় ২৪৫ রানে রিজান ফেরার পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন এমডি আব্দুল্লাহ ও সামিউন বশির। ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। ৫টি বাউন্ডারিতে আব্দুল্লাহ ২৯ বলে ৩৮ ও সামিউন ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। 

২৭০ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১০ রান তুলে ভালোভাবেই লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর রিজান ও লেগ স্পিনার স্বাধীন ইসলামের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদেইন। 

৮ দশমিক ৪ ওভার বল করে ৩৪ রানে ৫ উইকেট নেন রিজান। এছাড়া আল ফাহাদ ৩টি ও স্বাধীন ২ উইকেট নেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add