for Add

মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় নারী ফুটবল দল। দেশটির ইয়াংগুনে ২৯ জুন শুরু হবে এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ‘সি’ গ্রুপের খেলা। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। ওই দিনই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বাহরাইনের বিপক্ষে।

এ বাছাই পর্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এশিয়ান কাপের পাশাপাশি এই প্রতিযোগিতা পরের বছরের বিশ্বকাপ ও অলিম্পিক গেমসেরও বাছাইয়ের একটি ধাপ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট পাবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সেই স্বপ্ন দেখলেও বাস্তবতা অনেক কঠিন। নারী ফুটবলে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ার বাইরে নিজেদের সেভাবে তুলে ধরতে পারেনি। এর আগে দুই আসরে অংশ নিয়ে বাংলাদেশের মেয়েরা ৫ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে।

টানা দুইবার সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশের মেয়েদের নিয়ে প্রত্যাশা বেড়েছে। সাম্প্রতিক জর্ডানে তিনজাতি সিরিজ খেলে ড্র করেছে ইন্দোনেশিয়া ও স্বাগতিকদের সাথে। শক্তিতে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে হার এড়ানোকে বড় সাফল্য হিসেবে নিয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার।

সাবিনা খাতুনসহ দেশের সেরা কয়েকজন ফুটবলার বাদ দিয়ে আন্তর্জাতিক মাঠে লড়াই করে যাচ্ছেন কোচ। এই দলটিকেই এখন সেরা বলছেন সিনিয়র খেলোয়াড়দের সথে দ্বন্দ্বে জড়িয়ে পড়া এই ইংলিশ কোচ।

যে তিন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, তারা শক্তিতে এগিয়ে। তাই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়া কঠিন চ্যালেঞ্জ।

বাটলার বলেন, ‘এই গ্রুপে আমরা হয়তো আন্ডারডগ। আমি বিশ্বাস করি, যদি সবাই নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারে; তাহলে ভালো কিছু হতে পারে। আমি এটাও বিশ্বাস করি মাঝে মাঝে সিস্টেম বদলাতে হয়। আমি একটা ম্যাচেই দুই-তিনটা সিস্টেম খেলিয়েছি। দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে, যাদের সময় দিলে দলকে এমন জায়গায় শক্তিশালী করবে।’

গত ২৯ মে ও ৩ জুন বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে। ওই সফরে নেওয়া ২৩ জনের দলে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। বাদ দিয়েছেন শান্তি, মেঘলা ও ফেরদৌসীকে। আর দলে নিয়েছেন স্বর্ণা, মিলি ও নীলাকে।

কোচ বলেন, ‘আমরা বেশি পরিবর্তন করিনি। গোলকিপার চেঞ্জ করেছি কারণ মিলি অনূর্ধ্ব-২০ খেলোয়াড়। রুপনার অবস্থান পরিষ্কারভাবে প্রথম পছন্দ। আর স্বর্ণা ও মিলি আছে। সবচেয়ে বড় কথা, যখন আপনি তরুণ খেলোয়াড়দের সুযোগ দেবেন, তখন তাদের শেখানোর সময়। তাদের ডানা চেপে ধরলে কখনো উড়তে শিখবে না। এটা জীবন-মরণ প্রশ্ন নয়। সবাই শেখার পথে আছে। এটা একটা যাত্রা। আর বাংলাদেশ মহিলা ফুটবলের জন্য এটা সত্যিই রোমাঞ্চকর একটি যাত্রা। হয়তো কেউ কেউ একমত হবেন না, কিন্তু আমি এটাই বিশ্বাস করি।’

সাবিনা-মাসুরারা থাকলে দল আরো ভালো হতো কিনা? জানতে চাওয়া হলে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘নো-কমেন্টস’। এ বিষয়ে কোচ বলেছেন, ‘আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। পুরোনো খবরগুলো পুরোনোই থাকুক। চলুন সামনে তাকাই। আমি সেরা ২৩ ফুটবলারকেই বাছাই করেছি।’

সব সংবাদ

নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add