for Add

টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

টাইব্রেকারের পঞ্চম শটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল গোল করতেই আনন্দে মেতে উঠল বসুন্ধরা কিংস। অন্যদিকে আবাহনী ডুবে গেল হতাশায়। ফেডারেশন কাপের এক সপ্তাহের বিরল ফাইনাল শেষ হলো এভাবেই! সৌজন্যে: প্রথম আলো

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ ১৫ মিনিটের ফাইনাল জিতেছে ১০ জনের কিংসই, টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে ধরে রেখেছে তারা ফেডারেশন কাপের শিরোপা।

ফেডারেশন কাপের এই ফাইনাল মাঠে গড়িয়েছিল গত মঙ্গলবার। সেদিন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনালে দেখেছে নানা ঘটনা। কালবৈশাখীর কারণে খেলা বন্ধ ছিল ঘণ্টাখানেক। পরবর্তী সময়ে আলো কমে আসায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর ম্যাচ বন্ধ হয়ে যায়। ম্যাচে তখন ১-১ সমতা। ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায় কিংস ১০ জনের দলে পরিণত হয় ১০২ মিনিটে।

সেই অসমাপ্ত ফাইনালের বাকি ১৫ মিনিট আজ হয়েছে একই মাঠে। তাতে ১০ জনের দল নিয়েও আবাহনীকে আটকে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেছে কিংস। সেখানে নায়কের নাম মেহেদি হাসান শ্রাবণ। কিংস গোলকিপার আটকে দিয়েছেন আবাহনীর একটি শট। অন্যদিকে কিংস ৫ শটেই গোল করেছে। জোনাথন ফার্নান্দেজ, মোরছালিন, তপু বর্মণ, ইনসান ও ডেসিয়েল পাঁচে পাঁচ করায় কিংসই ঘরে তুলতে পেরেছে শিরোপা।

আবাহনীর প্রথম শটে গোল করেন রাফায়েল আগস্তো। এমেকার নেওয়া দ্বিতীয় শট আটকে দেন কিংস গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। সেই শট আটকে তিনি এমিলিয়ানো মার্তিনেজের মতো নেচে উদ্‌যাপন করেন। আবাহনীর তৃতীয় শটে সবুজ গোল করেন। মিরাজুলের চতুর্থ শট শ্রাবণ আটকালেও শটটি আবার নিতে বলেন রেফারি। মিরাজুল তাতে গোল করেন। কিন্তু কিংস ৫ শটেই গোল করায় আবাহনীর আর পঞ্চম শট নিতে হয়নি।

দুই দল টাইব্রকারে মুখোমুখি হয়েছিল কদিন আগেই। ফেডারেশন কাপের শেষ চারে প্রথম কোয়ালিফায়ারে কিংসকে টাইব্রেকারে হারায় আবাহনী। আজ সেই হারের বদল নিল কিংস।

গত সপ্তাহের ১০৫ মিনিটে রেফারি সায়মন হাসান ১১টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড দেখান। আজ বাকি ১৫ মিনিটের শুরুই হয়েছে হলুদ কার্ড দিয়ে। কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা। পরপরই কার্ড দেখেন আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়।

বসুন্ধরা কিংসের এটি চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা। ১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ এর আগে সর্বোচ্চ ১২ বার জিতেছে আবাহনী।

দুই দলের এটি তৃতীয় ফাইনাল। আগের দুই ফাইনালেই জিতেছে আবাহনী। ২০১৮ সালে ফেডারেশন কাপ ও ২০২১ সালে স্বাধীনতা কাপে। এই প্রথম আবাহনীকে কোনো ফাইনালে হারাল কিংস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add