for Add

বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল

বিশ্বকাপ আরচারির স্টেজ-২ এর খেলা হবে চীনের সাংহাইয়ে। আগামী ৬ থেকে ১১ মে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ আরচারি দল চীন যাচ্ছে রোববার।

বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নেবেন। এর মধ্যে রিকার্ভ ডিভিশনে তিনজন, অন্য দুইজন কম্পাউন্ডে । রিকার্ভের তিনজন আরচার হচ্ছেন-আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। কম্পাউন্ডে হিমু বাছাড় ও বন্যা আক্তার।

বিশ্বকাপের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন তীরন্দাজরা? লক্ষ্যইবা কী? এসব কথা জানাতে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, তাদের প্রথম লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস সামনে রেখে কম্পাউন্ডে র্যাংকিংয়ে উন্নতি করতে চান।

বিশ্বকাপে আগে পদক পেয়েছে বাংলাদেশ। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সাথে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।’

বিশ্বকাপে আরও বেশি আরচার পাঠানোর পক্ষে মত দিয়েছেন ফেডারেশনের সভাপতি ড. মোঃ মোখলেস উর রহমান, ‘দেশ-বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোনো গ্যাপ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন অংশ নিতে পারতাম। সেখানে যাচ্ছেন মাত্র পাঁচজন আরচার। আমরা সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে এসব খেলায় সম্পন্সর পাওয়া কোনো বিষয় না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add