for Add

মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো মোহামেডান। আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মোহামেডানের জোড়া গোল করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। কিংসের গোলদাতা রাকিব হোসেন।

১৮ মিনিটে কিংসের গোলরক্ষক শ্রাবণ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েলের ভুল বোঝাবুঝিতে সুযোগ চলে আসে মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতের সামনে। মালির এই ফরোয়ার্ড হাতছাড়া করেননি সেই সুযোগ, নিখুঁত শটে কাঁপিয়ে দেন কিংসের জাল।

লিড নেওয়ার পর রয়েসয়ে না খেলে মোহামেডান আরো চড়াও হতে থাকে কিংসের ওপর। ৭ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ফ্রি কিক পায় কিংস। ব্রাজিলের জোনাথনের ফ্রি কিক রক্ষণে জটলা তৈরি হলে বল যায় রাকিবের সামনে। রাকিব গোল করে ম্যাচে সমতা আনেন।

৩৫ মিনিটে এগিয়ে যেতে পারতো মোহামেডান। বাঁ দিক দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ক্রস ফেলেন নাইজেরিয়ান সানডে। দিয়াবাতে বল-মাথায় সংযোগ ঘটাতে পারেননি। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো আরিফ। তিনি উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

বিরতির পর পরই ১০ জনের দলে পরিণত হয় কিংস। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রিমন হোসেন। ৫৩ মিনিটে দিয়াবাতের হেড তপু বর্মন গোললাইন থেকে সেভ করলে বেঁচে যায় কিংস।

৮৫ মিনিটে মোহামেডান সমর্থকদের আনন্দে ভাসান দিয়াবাতে। সানডের বাড়ানো বলে গোল করে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক।

১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মোহামেডান। কিংসের পয়েন্ট ২০ ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add