for Add

ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে


লক্ষ্যভেদের নিশানায় আনজিলা আমজাদ ১০ মিটার এয়ার পিস্তল শুটার হিসেবে খুবই পরিচিত নাম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় একাধিক সাফল্য পাওয়া ফরিদপুরের এ মেয়ে বাবার চাকরির সুবাদে ঢাকায় বেড়ে উঠেছেন। খেলাধুলার পাশাপাশি বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছেন।

আনজিলা বলেন, ঈদের সময় দেশের বাড়ি যাওয়া হয় না। প্রতিবারের মতো এবারো ঢাকায় করব। ঈদের দিন আম্মুর হাতের রোস্ট আর মেজো বোনের হাতের হালিম না খেলে কেমন যেনো অপূর্ণতা থেকে যায়। ঈদের দিন বের হই না। বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনের জন্য বাসায় অপেক্ষা করি। ঘরোয়া পরিবেশে পরিবারের সঙ্গেই সময় কাটাই।

বাংলাদেশ জাতীয় দলের তারকা শুটার আনজিলা এক প্রশ্নে বলেন, ঈদে যেকোনো কালারের পোষাকই আমার প্রিয়। তবে হালকা রঙ্গ হলে পড়তে ভালো লাগে। এ সময়টায় প্রচুর গিফট পেয়ে থাকি। আবার ছোটদের জন্য কিনে থাকি। বন্ধু-বান্ধবীদের প্রয়োজন অনুযায়ী ট্রিট দেই। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের এ কৃতী শুটার বলেন, আব্বু মো. আমজাদ হোসেন আর্মি পারসন হওয়ায় অনেক ছোট্টবেলা থেকে আর্মি কোয়ার্টারে থাকতাম।

ঈদের নামাজ পড়ে আব্বু বাসায় ফিরলে সালাম করতাম, সেলামি দিতেন- এভাবে দিনটা শুরু হত। তারপর বাসার সবাই একত্রে সকালে খিচুড়ি আর গরুর মাংস খুব মজা করে খেতাম। এরপরই শুরু হয়ে যেত বিল্ডিংয়ের সবার বাসায় গিয়ে সেমাই, পায়েস খাওয়ার ধুম। অনেক সেলামিও পেতাম। জমানো সেলামি নিয়ে ক্যান্টিনে চলে যেতাম। একটাই চিন্তা থাকত সেলামি আজকে খেয়ে শেষ করতে হবে। এমন মধুর স্মৃতিগুলো মনে পড়লে ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add