for Add

পাঁচ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতেছিলো ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ভারত।

২০১৮ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালের শেষ বলে জয় তুলে নিয়ে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিলো ভারতকে। ভারতের বিপক্ষে সেটিই ছিলো বাংলাদেশের সর্বশেষ জয়।

তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। আগের ম্যাচের মত এবারও দুর্দান্ত বোলিংয়ে ভারতকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১০২ রান করে ভারত। দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়াও জেমিমাহ রদ্রিগুয়েজ ২৮ ও ইয়াশটিকা ভাটিয়া ১২ রান করেন।
বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ১৬ রানে ৩টি এবং সুলতানা খাতুন ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-ফাহিমা খাতুন-স্বর্ণা আকতার ১টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার সাথী রানী ১০ ও তিন নম্বরে নামা দিলারা আকতার ১ রান করে ফিরেন। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াই ফেরান ওপেনার শামিমা সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা। জুটিতে ১৪ রান অবদান রেখে ফিরেন নিগার।

দলীয় ৬২ রানে তৃতীয় ব্যাটার হিসেবে নিগার ফেরার পর মিনি ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ১৭তম ওভারে ৮৫ রানে পৌঁছাতে ষষ্ঠ উইকেট হারায় তারা। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে জিততে ১৫ রান দরকার পড়ে বাংলাদেশের। আগের ম্যাচে শেষ ৮ বলে ১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া করেছিলো বাংলাদেশ। কিন্তু এবার আর সেই ভুল করেনি বাংলাদেশের ব্যাটাররা।

সপ্তম উইকেটে ১৩ বলে অবিচ্ছিন্ন ১৮ রান তুলে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন রিতু মনি ও নাহিদা। ১৬ বারের দেখায় ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের স্বাদ পায় বাংলাদেশ। রিতু ৮ বলে ৭ এবং নাহিদা ৬ বলে ১০ রান তুলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন। ৩টি চারে ৪৬ বলে ৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন শামিমা। ভারতের মিন্নু মানি-দেবিকা বৈদ্য ২টি করে উইকেট নেন। সিরিজ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত।

আগামী ১৬ জুলাই থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত নারী দল। –বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add