for Add

হার দিয়ে সিরিজ শুরু করলো নারী ক্রিকেট দল

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ছিল বাংলাদেশ নারী দল। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দলকে ২৭ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও শামিমা সুলতানা। জুটিতে ১৩ বলে ১৭ রান করে থামেন শামিমা। দ্বিতীয় উইকেটে সোবাহানা মোস্তারিকে নিয়ে ২৫ রানের জুটি গড়ে দলের রান পঞ্চাশ পার করেন অভিষেক ম্যাচ খেলতে নামা সাথী। ৪টি চারে ২৬ বল খেলে ২২ রান করে নবম ওভারে আউট হন সাথী।

সাথী ফেরার পর উইকেটে এসে ২ রানে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। এতে ৫৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে স্বর্ণা আকতারের সাথে জুটি গড়ার চেষ্টা করে বেশি দূর যেতে না পারা সোবহানা ৩৩ বলে ২৩ রানে থামেন।

এরপর রিতু মনিকে নিয়ে বাংলাদেশের রান ১শ পার করেন স্বর্ণা। ১১ রানে রিতু থামলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান স্বর্ণা। ২টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ২৮ রান করেন তিনি। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের হয়ে বল হাতে ১টি কিরে উইকেট নেন পুজা ভাস্তাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা।

জবাবে শুরুতেই ভারতকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ইনিংসের তৃতীয় বলে ভারতের ওপেনার শেফালি ভার্মাকে খালি হাতে বিদায় দেন পেসার মারুফা আকতার।

চতুর্থ ওভারে তিন নম্বরে নামা জেমিমাহ রদ্রিগেসকে ১১ রানে বিদায় দেন অফ-স্পিনার সুলতানা খাতুন। ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার স্মৃতি মান্দানা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৩৪ বলে ৩৮ রান করা মান্দানাকে শিকার করে জুটি ভাঙ্গেন সুলতানা। এরপর উইকেটরক্ষক ইয়াসতিকা ভাটিয়াকে নিয়ে ২২ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন হারমানপ্রীত।

৬টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৪ রান করে ম্যাচ সেরা হন হারমানপ্রীত। ৯ রানে অপরাজিত থাকেন ভাটিয়া। বাংলাদেশের সুলতানা ২টি ও মারুফা ১টি উইকেট নেন।

আগামী ১১ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add