for Add

আফগানিস্তান সিরিজের জন্য অনুশীলন শুরু বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ ২ জুলাই থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সিরিজে তিন ম্যাচের সবগুলো অনুষ্ঠিত হবে বন্দরনগরীতে। সিরিজ জয়ের দিকে মনোনিবেশ করতে প্রথম দিন রুদ্ধদার স্টেডিয়ামে অনুশীলন করে টাইগাররা।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও আইসিসি র‌্যাংকিং বিবেচনায় সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠবে এবং ইতিহাসে প্রথমবারের মতো ১০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে যাবে তারা।

৫, ৮ এবং ১১ জুলাই সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে গেল মাসে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। রান বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বড় জয় পেয়েছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজটি সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ দলের সেরা স্পিনার রশিদ খানসহ অনেক তারকাকে নিয়েই ওয়ানডে দল সাজিয়েছে আফগানিস্তান। একমাত্র টেস্টে বিশ্রামে ছিলেন রশিদ।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের প্রস্তুতির মিশন হিসেবে দেখা হচ্ছে। কাকতালীয়ভাবে ৭ অক্টোবর ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বড় ইনিংস খেলতে পারা ও হার্ড হিটার ব্যাটারদের নিয়ে শক্তিশালী এক দল আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে পারেনি আফগানরা। মুখোমুখি হওয়া ১১ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে বাংলাদেশ।

গেল বছর দু’দলের সর্বশেষ সিরিজে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। যদিও একই ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ ছিল আফগানদের।

ওয়ানডের পর সিলেটের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add