for Add

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস।

দলের সহঅধিনায়ক থাকার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা পান লিটনই। কিন্তু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব করতে চাইছেন না লিটন। এমন খবর লিটন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে জানিয়ে দেন সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হবে সহঅধিনায়ক লিটনকে।

চলতি মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব।

বাংলাদেশ ক্রিকেট সমর্থক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পাপন বলেন, ‘সাকিব ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন এবং স্বাভাবিকভাবেই সহঅধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন লিটন।’ তিনি আরো বলেন, ‘আমি যতদূর জানি, দলকে নেতৃত্ব দিবেন লিটন। এ ব্যাপারে আমি আর কোন কিছুই শুনিনি।’

গেল বছর মোমিনুল হক পদত্যাগ করার পর টেস্ট দলের অধিনায়ক ও সহঅধিনায়ক হিসেবে যথাক্রমে সাকিব ও লিটনকে দায়িত্ব দেয় বিসিবি। টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি লিটনের। ইনজুরির কারণে তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পালন করেছিলেন লিটন।

ঐ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে লিটনের অধিনায়কত্বের অভিষেক সিরিজটি স্মরণীয় করে রাখে বাংলাদেশ। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add