for Add

আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’

দুই স্পিনার তানভির ইসলাম ও সাইফ হাসানের নৈপুন্যের পরও দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচ জয়ের জন্য শুক্রবার চতুর্থ ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ১৫০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেন তানভির ও সাইফ। কিন্তু অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক, উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ও আকিম জর্ডান।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছিল বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা।

শুক্রবার, চতুর্থ ও শেষ দিন বাকী ৪ উইকেটে মাত্র ২৩ রান যোগ করতে পারে বাংলাদেশ। এতে ২৯৭ রানে অলআউট হয় তারা। ইরফান শুক্কুর ৬৪ ও নাইম হাসান ১৪ রান নিয়ে দিন শুরু করেন। ৭২ রানে থামেন শুক্কুর। নাইম করেন ১৭। ওয়েস্ট ইন্ডিজের কেভিন সিনক্লেয়ার ৭৯ রানে ৫ উইকেট নেন।

জয়ের জন্য ১৯০ রানের টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশের স্পিনাররা। ৭০ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তানভির-সাইফ ২টি করে ও আরেক স্পিনার নাইম হাসান ১টি উইকেট নেন।

ষষ্ঠ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরান ব্রান্ডন কিং ও ডা সিলভা। ৫৪ রান করা কিংকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তানভির।

কিংয়ের পর সিনক্লেয়ারকে আউট করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তানভির। ১৫০ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ডা সিলভা ও জর্ডান। মারমুখী মেজাজে ৪১ বলে ৪১ রান তুলে বাংলাদেশকে হারের লজ্জা দেয় এ জুটি।

৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৪৭ রান করেন ডা সিলভা। ২টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন জর্ডান। বাংলাদেশের তানভির ৫২ রানে ৪টি, সাইফ ২৪ রানে ২টি ও নাইম ৫০ রানে ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের সিনক্লেয়ার।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৭ ও ওয়েস্ট ইন্ডিজ ৩৪৫ রান করেছিল।

বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হয়েছিল। আগামী ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add