for Add

বিয়ের ছুটিতে দিল্লির অসি তারকা, সুযোগ মিলবে মোস্তাফিজের?

বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ঝামেলাতেই আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিমগুলো। জাতীয় দলে খেলা থাকায় অনেক বিদেশি তারকাই শুরুর দিকে আইপিএল খেলতে পারছেন না। অনেকে আবার শেষের দিকে খেলতে পারবেন না। যে কারণে এবারের আইপিএল কিছুটা রং হারিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে পৌঁছেছেন। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দারাবাদ দলে যোগ দিয়েছেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। তবে ডি কক ২টি ম্যাচ মিস করে ফেলেছেন। মার্করামও একটি ম্যাচ খেলতে পারেননি।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি তারকা সাকিব আল হাসান শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন। লিটন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে এখনও যোগ দেননি কেকেআরে। এমন উদাহরণ বেশ কয়েকটা রয়েছে এবারের আইপিএলে।

তবে আইপিএলের মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে বিয়ে করতে যাচ্ছেন, এ ঘটনা খুব বিরল। ২০২৩ আইপিএল তেমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে। দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ৩১ বছরের মার্শ তাই সপ্তাহখানেকের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন।

চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর ২ ম্যাচ হেরে বসে রয়েছে। জয়ে ফিরতে মরিয়া তারা। তারই মাঝে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কপালে ভাঁজ ফেলে দিলেন মিচেল মার্শ। সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই ক্রিকেটার আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না।

 টাইগার ভক্তরা আশায় আছেন, মার্শ না থাকায় যেহেতু একজন বিদেশির জায়গা শূন্য হয়েছে, মোস্তাফিজের সুযোগ মিলতে পারে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ রয়েছে দিল্লির। 

তবে প্রোটিয়া পেসার অ্যানরিচ নরকিয়ার জন্য মোস্তাফিজের জায়গা পাওয়া কঠিন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আজও হয়তো সাইডবেঞ্চেই থাকতে হবে কাটার মাস্টারকে। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add