for Add

টাকার-টেক্টরে লিড পেলো আয়ারল্যান্ড

দুই ব্যাটার লরকান টাকার ও হ্যারি টেক্টরের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে লিড নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৪ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে এগিয়ে আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান করেছে আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করেছিল বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছিল আয়ারল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিল আইরিশরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শুরু থেকেই সাবধানে খেলতে শুরু করে আগের অপরাজিত আয়ারল্যান্ডের দুই ব্যাটার হ্যারি টেক্টর ও পিটার মুর।

দিনের প্রথম ১৫ ওভার বিপদ ছাড়াই কাটিয়ে দেন টেক্টর-মুর। পরের ওভারের প্রথম বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৬ রানে আউট হন মুর। আগের দিন দলীয় ১৩ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৮ রানের জুটিতে ১৫৪ বল খেলেছেন টেক্টর-মুর।

মুরের বিদায়ে উইকেটে সেট ব্যাটার টেক্টরের সঙ্গী হন লরকান টাকার। বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। প্রথম ইনিংসের মতো এবারও হাফ-সেঞ্চুরি তুলেন নেন অভিষেক টেস্ট খেলতে নামা টেক্টর। অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতক করা প্রথম আইরিশ ব্যাটার টেক্টর।

অবশ্য হাফ-সেঞ্চুরির পর খুব বেশি এগোতে পারেননি টেক্টর। স্পিনার তাইজুলের বলে লেগ বিফোর আউট হন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি টেক্টর। ১৫৯ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। ৮ রান নিয়ে দিন শুরু করা টেক্টরের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিল। ষষ্ঠ উইকেটে টেক্টর-টাকার ১৪৫ বলে ৭২ রানের জুটি গড়েন।

টেক্টর ফেরার পর অ্যান্ডি ম্যাকব্রিনকে নিয়ে লড়াই শুরু করেন টাকার। নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ বল খেলে প্রথম হাফ-সেঞ্চুরি করেন টাকার। হাফ-সেঞ্চুরি পরই ৬৭তম ওভারে বাউন্ডারির সহায়তায় আয়ারল্যান্ডকে লিড এনে দেন টাকার।

সপ্তম উইকেটে ১০৭ বলে অবিচ্ছিন্ন ৭৬ রান তুলে চা-বিরতিতে গিয়েছেন টাকার-ম্যাকব্রিন। ম্যাকব্রিন ২৭ ও টাকার ৮৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ১টি উইকেট নেন। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add