for Add

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে গত রোববার কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। মিডিয়া রিপোর্ট অনুসারে এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারণে আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছে সাকিব।

সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় ইতোমধ্যেই দিল্লি দলে যোগ দিয়েছেন ফিজ।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব ও সহঅধিনায়ক লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে খেলবেন তারা। যা শেষ হবে ৮ এপ্রিল।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর অর্থ ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া যাবে। আইপিএলে খেলা বা না খেলার বিষয়ে এখনও কেকেআরকে কিছু নিশ্চিত করেননি লিটন।

গত বছরের ২২ ডিসেম্বর নিলামের আগের দিন বিদেশী খেলোয়াড়দের পাওয়া নিয়ে দললোকে অবগত করেছিল আইপিএল। তখনই নিজ খেলোয়াড়দের সীমিত আকারে পাবার ব্যাপারে আইপিএলকে জানিয়েছিলো বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশি খেলোয়াড়দের ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত পাওয়া যাবে বলে আইপিএলকে আগেই জানিয়েছিল বিসিবি। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add