for Add

আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে বাংলাদেশ

স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭৭ দশমিক ২ ওভারে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৫৮ রানে ৫ উইকেট নেন তাইজুল। -বাসস

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পর নিজেদের ইনিংস শুরু করে অস্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টাইগাররা। ৮ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ। তামিম ২১ ও নাজমুল হোসেন শান্ত শূন্যতে ফিরেন। ১২ রানে অপরাজিত মোমিনুল হক।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। তিন পেসার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ২০১৪ সালের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টেস্টের পর ঘরের মাঠে প্রথমবার লংগার ভার্সনে তিন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আয়ারল্যান্ডের একাদশে সাত জনের অভিষেক হয়।

দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ৫ রান করা মারে কমিন্সকে লেগ বিফোর আউট করেন শরিফুল।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় আরেক ওপেনার জেমস ম্যাককলাম ও অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে বেশি দূর এগোতে দেননি পেসার এবাদত হোসেন। দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ১৫ রানে বিদায় নেন ম্যাককলাম। জুটি গড়ার চেষ্টায় তৃতীয় উইকেটে বেশি দূর যেতে পারেননি বলবির্নি ও হ্যারি টেক্টরও। ২২তম ওভারে বলবির্নিকে ১৬ রানে থামিয়ে প্রথম উইকেট শিকার করেন তাইজুল। এতে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।

দলকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। দু’জনের জুটিতে ৩ উইকেটে ৬৫ রানে প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশনেরও শুরু থেকেই দাপট দেখায় এ জুটি। তাদের দৃঢ়তায় ১শ রান পার করে আইরিশরা।

৩৯তম ওভারে অভিষেক টেস্টেই প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন টেক্টর। অর্ধশতক পূর্ণ করার পর স্পিনার মিরাজের বলে বোল্ড আউট হলে সেখানেই থেমে যান টেক্টর। ৬টি চার ও ১টি ছক্কায় ৯২ বলে ৫০ রান করেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে আয়ারল্যান্ডের জার্সিতে প্রথম খেলতে নেমে তাইজুলের শিকার হরে ১ রানে থামেন পিটার মুর। মুরকে শিকারের পর সেট ব্যাটার কাম্ফারকে ৩৪ রানে লেগ বিফোর আউট করেন তাইজুল। এমন অবস্থায় ১২৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে আয়ারল্যান্ড।

দলকে লড়াইয়ে ফেরাতে লড়াই শুরু করেন লরকান টাকার। সাথে ছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন ও মার্ক অ্যাডায়ার। সপ্তম উইকেটে ম্যাকব্রিনের সাথে ৩৫ ও অ্যাডায়ারের সাথে ৪০ রান তুলে আয়ারল্যান্ডকে ২শর দোড়গোড়ায় পৌঁছে দিয়ে আউট হন লরকান। ১৯ রান করা ম্যাকব্রিনকে এবাদত ও ৩টি চারে ৩৭ রান করা টাকারকে শিকার করেন তাইজুল। নবম উইকেটে গ্রাহাম হুমকে নিয়ে আয়ারল্যান্ডের রান ২শ পার করেন অ্যাডায়ার। মোমিনুলের হাতে জীবন পেয়ে ৩২ রান করা অ্যাডায়ারকে শিকার করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। ৪১ টেস্টের ক্যারিয়ারে ১১তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন তাইজুল।

অ্যাডায়ার ফেরার কিছুক্ষণের মধ্যে হুমকে শিকার করে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দেন মিরাজ। ২ রান করেন হুম।
তাইজুল ২৮ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন। এবাদত ৫৪ রানে ও মিরাজ ৪৩ রানে ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন শরিফুল।

আয়ারল্যান্ডের ইনিংসে ৬৫তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ততক্ষণে ৭ উইকেট নেই আইরিশদের। পুরো ইনিংসে মাত্র ৩ ওভার বল করে ৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পুরো ইনিংসে দলে অন্য দুই স্পিনার তাইজুল-মিরাজ ৪৫ দশমিক ২ ওভার বল করে ৭ উইকেট নেন।

আয়ারল্যান্ডের ইনিংস শেষে ব্যাট করতে নেমে পঞ্চম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শান্তকে শূন্যতে বোল্ড করেন অ্যাডায়ার।
শান্তকে হারালেও দিনের শেষটা ভালো করার লক্ষ্য ছিল আরেক ওপেনার তামিম ইকবাল ও মোমিনুল হকের। রানের চাকা সাবলীলভাবেই ঘুড়াচ্ছিলেন তারা। কিন্তু দিনের শেষ বলে আউট হন তামিম। ২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ২১ রান করে ম্যাকিব্রনের বলে আউট হন তামিম। ১২ রানে অপরাজিত আছেন মোমিনুল। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ও ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

আয়ারল্যান্ড প্রথম ইনিংস :
জেমস ম্যাককোলাম ক শান্ত ব এবাদত ১৫
মারে কমিন্স এলবিডব্লু ব শরিফুল ৫
অ্যান্ড্রু বলবির্নি এলবিডব্লু ব তাইজুল ১৬
হ্যারি টেক্টর বোল্ড মিরাজ ৫০
কার্টিস ক্যাম্ফার এলবিডব্লু ব তাইজুল ৩৪
পিটার মুর ক তামিম ব তাইজুল ১
লরকান টাকার স্টাম্প লিটন ব তাইজুল ১
অ্যান্ডি ম্যাকব্রিন ক মোমিনুল ব এবাদত ১৯
মার্ক অ্যাডায়ার এলবিডব্লু ব তাইজুল ৩২
গ্রাহাম হুম বোল্ড মিরাজ ২
বেন হোয়াইট অপরাজিত ০
অতিরিক্ত (নো বা-৩) ৩
মোট (অলআউট, ৭৭.২ ওভার) ২১৪

উইকেট পতন : ১/১১ (কমিন্স), ২/২৭ (ম্যাককোলাম), ৩/৪৮ (বলবির্নি), ৪/১২২ (টেক্টর), ৫/১২৩ (মুর), ৬/১২৪ (ক্যাম্ফার), ৭/১৫৯ (ম্যাকব্রিন), ৮/১৯৯ (টাকার), ৯/২১৪ (অ্যাডায়ার), ১০/২১৪ (হুম)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৮-১-২২-১,
খালেদ : ৯-১-২৯-০ (নো-৩),
এবাদত : ১২-০-৫৪-২,
তাইজুল : ২৮-১০-৫৮-৫,
মিরাজ : ১৭.২-৪-৪৩-২,
সাকিব : ৩-১-৮-০।

বাংলাদেশ প্রথম ইনিংস :
তামিম ইকবাল ক অ্যাডায়ার ব ম্যাকব্রিন ২১
নাজমুল হোসেন শান্ত
মোমিনুল হক অপরাজিত ১২
অতিরিক্ত (ও-১) ১
মোট (২ উইকেট, ১০ ওভার) ৩৪

উইকেট পতন : ১/২ (শান্ত), ২/৩৪ (তামিম)।

আয়ারল্যান্ড বোলিং :
মার্ক অ্যাডায়ার : ৪-২-৩-১ (ও-১),
হুম : ৩-০-১৮-০,
ম্যাকব্রিন : ৩-১-১৩-১।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add