for Add

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

লাল বলের ক্রিকেটে হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্যে আজ (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনভিজ্ঞ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। -বাসস

টেস্ট ক্রিকেটে খারাপ সময়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর আটটি ম্যাচে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ঘরের মাঠে আর কোন টেস্টও জিততে পারেনি টাইগাররা।

এদিকে সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলাদেশের মাটিতে প্রথম জয়ের রেকর্ড গড়ে আয়ারল্যান্ড। একমাত্র টেস্টটি একতরফা হবার সম্ভাবনাই বেশি। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে। সর্বশেষ ২০১৯ সালে টেস্ট ম্যাচ খেলে আইরিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে দারুণ পারফরমেন্স করেও শেষ পর্যন্ত ম্যাচ হারে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করা স্বাগতিক ইংল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দেয় আইরিশ বোলাররা। এরপর প্রথম ইনিংসে ২০৭ রান করে লিড নেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করে আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১৮২ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ভাল অবস্থায় থাকার পরও ১৪৩ রানে ম্যাচে হার টেস্ট ফরম্যাটে আয়ারল্যান্ডের অভিজ্ঞতার অভাব বেশ ভালোভাবে ফুটে উঠে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেটে এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হার মানে আয়ারল্যান্ড।

২০১৯ সালে নিজেদের সর্বশেষ টেস্ট দল থেকে মাত্র চারজনকে এবার স্কোয়াডে রেখেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে নয় জন নতুন মুখ রয়েছে। এরমধ্যে তিনজন কখনও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেনি।

অভিজ্ঞতার দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের ব্যবধান স্পষ্ট। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারেনি আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এবং টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে আইরিশরা।

সাদা বলের সিরিজে শেষ ম্যাচ বাদে প্রতিটিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই নতুন-নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। শেষ যে ম্যাচটিতে হেরেছে সেখানে বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলার খেসারত দিতে হয়েছে টাইগারদের। সাবধানে খেললে ঐ ম্যাচটিও জিততে পারতো তারা। কিন্তু যে ধরনের ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের, সেখান থেকে পিছপা হয়নি দল।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলের জয়ে বড় অবদান রাখা পল স্টার্লিং টেস্ট দলে না থাকায় আয়ারল্যান্ডে ফিরে গেছেন। দলের নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। এছাড়াও পিটার মুরকে পাচ্ছে আয়ারল্যান্ড। আইরিশ নাগরিকত্ব পেতে জিম্বাবুয়ে ছাড়েন মুর।
জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন মুর। সেখানে দল হিসেবে মাত্র ৩টি ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলা মুরের অর্ন্তভুক্তি আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনকে শক্তিশালী করে তুলবে।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এবং সহঅধিনায়ক লিটন দাসকে নিয়েই পূর্ণ শক্তির দল সাজিয়েছে বাংলাদেশ। আইপিএলে খেলতে এনওসি বিষয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব-লিটনের খেলা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। ভারতের বিপক্ষে খেলতে না পারা ওপেনার তামিম ইকবাল ও পেসার এবাদত হোসেন দলে ফিরেছেন। এবাদতকে সিলেট রকেট বলে সম্বোধন করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বুড়ো আঙুলের ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দলে সুযোগ হয়নি ভারতের বিপক্ষে সফল টেস্ট সিরিজ শেষ করা জাকির হাসানের।

সবকিছু বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘এই মাঠেই ভারতের বিপক্ষে আমাদের সর্বশেষ টেস্টে প্রায় জিতেই গিয়েছিলাম। এই মাঠটি আমাদের জন্য লাকি গ্রাউন্ড। আমরা এর আগেও এখানে টেস্ট জিতেছি। আমরা আয়ারল্যান্ডকে হালকাভাবে নিতে পারি না। আমরা তাদের সম্মান করি। আমরা আমাদের সেরাটা উজার করে দিবো।’
মিরাজ আরও বলেন, ‘এই দলের মধ্যে আত্মবিশ্বাস আছে। যা আমাদের ভাল অবস্থায় রাখে। যেহেতু বিগত কিছু সময় আমরা এখানে জিততে পারিনি, তাই জিততে পারলে ভাল লাগবে।’

সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স হতাশাজনক। ১৩৬ টেস্টে জয় মাত্র ১৬টিতে, হার ১০২টিতে এবং ১৮টিতে ড্র করেছে টাইগাররা। বৃষ্টির সহায়তায় বেশিরভাগ ম্যাচই ড্র করতে পারে টাইগাররা।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পিটার মুর (উইকেটরক্ষক), লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, মারে কমিন্স, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস ও বেন হোয়াট।

সব সংবাদ

ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add