for Add

লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই

আগের ম্যাচেই ইতিহাসের সেরা লজ্জা পেয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিলো তারা। সম্ভবত সেই বিশাল পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি তারা। যে কারণে রোববার রাতে ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করতে বাধ্য হলো এরিক টেন হাগের শিষ্যরা।

পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে অবস্থান করছে সাউদাম্পটন। ম্যাচটি ছিল আবার ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। এমন একটি ম্যাচে জয়ই ছিল ম্যানইউর প্রাপ্য। সেখানে গোল তো পেলোই না তারা, উল্টো ম্যাচের আধাঘণ্টা পার হওয়ার খানিক পরই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

ক্যাসেমিরোরর লাল কার্ড নিয়ে কোচ এরিক টেন হাগ বলেন, ‘ইউরোপে প্রায় পাঁচশোর মতো ম্যাচ খেলেছে ক্যাসেমিরো, কখনও লাল কার্ড দেখেনি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে দু’বার লাল কার্ড দেখে ফেলল! তবে এমন হতেই পারে।’

সাউদাম্পটনের সঙ্গে ড্র করার ফলে মাত্র ১টি পয়েন্ট পেলো ম্যানইউ। টেবিলে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইলো রেড ডেভিলরা। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল, ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট হওয়া, লাল কার্ড দেখে ক্যাসেমিরোর মাঠ ছেড়ে যাওয়ার পরও ম্যানইউ চেষ্টা করে গোল আদায় করার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো ম্যানইউ। কিন্তু ব্রুনো ফার্নান্দেজের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একটি শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন সাউদাম্পটন গোলরক্ষক।

সাউদাম্পটনও গোলের চেষ্টা করেছিলো। দলটির ফুটবলার থিও ওয়ালকট পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে হেড নিয়েছিলেন। কিন্তু অসাধারণ দক্ষতায় সেই হেড রক্ষা করেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। কাইল ওয়াকারের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। যে কারণে বেঁচে যায় ম্যানইউ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add